IMG-LOGO

সোমবার, ২১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার, হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধারদলের নাম ভাঙিয়ে ব্যবসা-চাঁদাবাজি- দখলদারিত্ব করলে দলে গ্রহণযোগ্যতা হারাবে: এমপি চাঁদচাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ১১ ককটেল উদ্ধার, উদ্ধারের সময় একটি ককটেল বিস্ফোরণচারঘাটে বিপুল পরিমান ফেন্সিডিল ও ট্রাকসহ গ্রেফতার ২বাগমারার সোনাডাঙ্গা ইউনিয়নে এমপি ডাঃ আব্দুল বারীর গণসংযোগ ও পথসভাচাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়া পাখি অবমুক্ত করেছে সদর উপজেলা প্রশাসনমহাদেবপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ অর্থায়ন কর্মসূচি প্রচার কার্যক্রম বিষয়ক আলোচনা সভাকৃষকের নিরাপত্তায় উথরাইল বিলে নির্মিত হলো সেডসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ে ডেঙ্গু সহ মশাবাহিত প্রতিরোধে সমন্বয় কমিটি’র সভাকুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভারাণীনগর যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানকারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতিররাণীনগরের মোজাফ্ফরকে “ভুয়া কাজী“ আখ্যায়িত করে সংবাদ সম্মেলনমহাদেবপুরে কাজী হামিদুল হকের পৈত্রিকসম্পত্তি দখল চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
Home >> খেলা >> হ্যাটট্রিক পরাজয়ের পর যা বললেন ধোনি

হ্যাটট্রিক পরাজয়ের পর যা বললেন ধোনি

ধূমকেতু নিউজ ডেস্ক : মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস যেন আইপিএলে অজেয়। ২০০৮ সাল থেকে শুরু করে গত ১২টি আসরের মধ্যে ১০ আসরেই দেখা গেছে এমন। ২ আসর নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেনি। কিন্তু টানা তিন ম্যাচ হার, এমনটা সম্ভবত এর আগে কখনো দেখেনি চেন্নাই। উদ্বোধনী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে শুভ সূচনা করলেও, পরের ম্যাচ থেকে টানা হার। রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালসের পর এবার তারা হারলো সানরাইজার্স হায়দরাবাদের কাছে।

আগের দুই ম্যাচ হেরে লিগ টেবিলে একেবারে তলানীতে থেকেই শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাঠে নামে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস; কিন্তু চতুর্থ ম্যাচেও ব্যর্থ। ৭ রানে হেরে টুর্নামেন্টে অনেকটাই পিছিয়ে পড়ল তিনবারের চ্যাম্পিয়নরা। টানা হারের হ্যাটট্রিক করে ধোনি জানালেন, পরের ম্যাচে মাঠে নামার আগে আমাদের একাধিক বিষয়ে উন্নতি করতে হবে।

দুই তরুণ ব্যাটসম্যান প্রিয়ম গর্গ এবং অভিষেক শর্মার ব্যাটিং ধামাকায় এদিন দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৬৪ রান তোলে সানরাইজার্স হায়দরাবাদ। জবাবে ১৫৭ রানে থেমে যেতে হয় চেন্নাই সুপার কিংসকে।

পঞ্চম উইকেটে ধোনি-জাদেজার ৭২ রানের জুটিতেও ম্যাচ ধরা দেয়নি হলুদ জার্সিধারীদের। ম্যাচ হেরে ধোনি বললেন, ‘এই ম্যাচেও আমরা অনেক ভুল করেছি। সামনে ম্যাচে অনেক বিভাগে ভুল শুধরে মাঠে নামতে হবে আমাদেরকে। আরও পেশাদারি মনোভাবের পরিচয় দিতে হবে। ক্যাচ মিস, নো-বলের ক্ষেত্রে আমরা বারবার ভুল করেই চলেছি। ১৬ ওভারের পর বল হাতে দু’টি খারাপ ওভার গেছে। সামগ্রিকভাবে আমরা আরও ভালো করতে পারতাম। কেউই ক্যাচ ফেলতে চায় না; কিন্তু তবুও আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতেই হবে যাতে সহজ ক্যাচ কোনওভাবেই মিস না হয়।’

প্রসঙ্গতঃ ১৮তম ওভারের শুরুতে দিপক চাহারের প্রথম দু’বলে অভিষেক শর্মার সহজ দু’টি ক্যাচ ফেলে দেন রবিন্দ্র জাদেজা এবং শার্দুল ঠাকুর। সে প্রসঙ্গে চেন্নাই অধিনায়ক বলেন, ‘এ ধরনের ক্যাচ নকআউট স্টেজে হলে খুব খারাপ ব্যাপার। আজ যদি নকআউট ম্যাচ হতো তাহলে কী হতো? তবে অনেক কিছু ইতিবাচক জিনিসও চোখে পড়েছে এই ম্যাচে। একইসঙ্গে একাধিক বিষয়ে উন্নতি করে আমরা আরও শক্তিশালী হয়ে ফিরব।’

উল্লেখ্য, টপ-অর্ডার ব্যার্থ হওয়ার পর প্রিয়ম গর্গের ২৬ বলে মারকাটারি ৫১ রান এবং অভিষেক শর্মার ২৪ বলে ৩১ রানই ওয়ার্নারের দলকে ১৫০ রানের গন্ডি পেরোতে সাহায্য করে। অভিষেক আউট হলেও শেষ পর্যন্ত ৬টি বাউন্ডারি এবং ১টি ছক্কায় সাজানো অপরাজিত ইনিংস খেলে দলকে ১৬৪ রানে পৌঁছে দেন প্রিয়ম। এরপর বল হাতে বাকি কাজটা সারেন বোলাররা। উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ১২ রান খরচ করেন গত ম্যাচের নায়ক রশিদ খান। ৩.১ ওভারে মাত্র ২০ রান খরচ করেন ভুবনেশ্বর কুমার। ৪৩ রানে ২ উইকেট নেন এন নটরাজন।

জাদেজার ৩৫ বলে ৫০ কিংবা ধোনির অপরাজিত ৩৬ বলে ৪৭ রানের ইনিংসও চেন্নাইয়ের হার বাঁচাতে পারেনি। শেষ অবধি ১৬৫ রান তাড়া করতে নেমে ১৫৭ তেই থমকে যায় ধোনি বাহিনী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031