IMG-LOGO

মঙ্গলবার, ২২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরের রামদাস বিলের সৌন্দর্য বর্ধনে তালগাছ রোপন শুরুদেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশগোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি বারীরগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভাকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চাচাতো ভাই গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেলসহ আটক ১কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু‘বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল’চাকরি যাচ্ছে হারুনসহ ৬৩ পুলিশ কর্মকর্তাডলারের বিপরীতে টাকার মূল্য বাড়লোকুষ্টিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধারনা ফেরার দেশে চলে গেলেন সিরাজগঞ্জ জেলা স্কাউট ব্যক্তিত্ব- আব্দুল মজিদবাদীই চেনেন না, তবুও হত্যা মামলায় সাংবাদিক,‘নাম কে দিল জানি না’-বলছেন মামলার বাদী‘বেকারত্ব তৈরি করে এমন শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে’মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত
Home >> খেলা >> বলিভিয়াকে উড়িয়ে ৫ গোলে জিতল ব্রাজিল

বলিভিয়াকে উড়িয়ে ৫ গোলে জিতল ব্রাজিল

ধূমকেতু নিউজ ডেস্ক : শুক্রবার শুরু হয়েছে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের খেলা। প্রথমদিন ন্যুনতম ব্যবধানে জয় পেয়েছে আর্জেন্টিনা ও উরুগুয়ে, ড্র হয়েছে প্যারাগুয়ে-পেরুর ম্যাচ। তবে দ্বিতীয় দিন এসবের ধার ধারল না ব্রাজিল। পরিষ্কার ব্যবধানে উড়িয়ে দিল প্রতিপক্ষ বলিভিয়াকে।

শনিবার বাংলাদেশ সময় ভোরে হওয়া ম্যাচে ব্রাজিলের উজ্জীবিত ফুটবলের সামনে পাত্তাই পায়নি বলিভিয়া। রবার্তো ফিরমিনো, নেইমার জুনিয়র, ফিলিপে কৌতিনহোদের উদ্ভাসিত পারফরম্যান্সে ৫-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে ব্রাজিল। যা তাদের বসিয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে।

দলের বড় জয়ে জোড়া গোল করেছেন লিভারপুলের ফরোয়ার্ড রবার্তো ফিরমিনো। এছাড়া একবার করে স্কোরশিটে নাম তুলেছেন বার্সেলোনা ফরোয়ার্ড কৌতিনহো এবং প্যারিস সেইন্ট জার্মেই ডিফেন্ডার মার্কুইনহোস। অন্যটি ছিল আত্মঘাতী গোল। ম্যাচে গোলের দেখা না পেলেও জোড়া এসিস্টে নিজের নামের প্রতি সুবিচার করেছেন নেইমার।

Brazil

দিনের অন্য ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ গোলে জিতেছে কলম্বিয়া। জোড়া গোল করেছেন লুইস ফার্নান্দো মুরিয়েল ফুটো এবং অন্য গোলে পা ছুঁইয়েছেন দুভান জাপাতা। তারাই এখন পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে।

ব্রাজিল একাদশ: ওয়েভারটন, রেনান লোদি, মারকুইনহোস, থিয়াগো সিলভা, দানিলো, ফিলিপে কৌতিনহো, ক্যাসেমিরো, ডগলাস লুইজ, নেইমার, রবার্তো ফিরমিনো এবং এভারটন।

ব্রাজিল সাবস্টিটিউট: এডেরসন, আদেরবার সান্তোস, অ্যালেক্স তেলেস, রদ্রিগো সাইও, ফেলিপে, ফাবিনহো, ব্রুনো গুইমারেস, রিচার্লিসন, ম্যাথিউন কুনহা, এভারটন রিবেইরো, রদ্রিগো এবং গ্র্যাব্রিয়েল মেনিনো।

বলিভিয়া একাদশ: কার্লোস লাম্পে, হোসে সাগ্রেদো, হোসে কারাসকো, হেসুস সাগ্রেদো, হুয়ান গ্যাব্রিয়েল ভালভার্দে, ব্রুনো মিরান্ডা, অ্যান্তনিও বুস্তামান্তে, ডিয়েগো আয়ার, ক্রিশ্চিয়ান আরাবে, ফার্নান্দো সালদিয়াস এবং সিজার মেনাকো।

বলিভিয়া সাবস্টিটিউট: রুবেন কোরদানো, জিমি রোকা, লেওনার্দো জাবালা, গুইমার জাস্টিনিয়ানো, লুইস বানেগাস, রুডি কারদোজো, ঝাসমানি কাম্পোস, ফ্রাঞ্জ গঞ্জালেজ, কার্লোস এনরিক আনেজ, বরিস সেসপেদেস এবং কার্লোস সাউসেদো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031