IMG-LOGO

মঙ্গলবার, ২২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরের রামদাস বিলের সৌন্দর্য বর্ধনে তালগাছ রোপন শুরুদেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশগোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি বারীরগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভাকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চাচাতো ভাই গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেলসহ আটক ১কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু‘বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল’চাকরি যাচ্ছে হারুনসহ ৬৩ পুলিশ কর্মকর্তাডলারের বিপরীতে টাকার মূল্য বাড়লোকুষ্টিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধারনা ফেরার দেশে চলে গেলেন সিরাজগঞ্জ জেলা স্কাউট ব্যক্তিত্ব- আব্দুল মজিদবাদীই চেনেন না, তবুও হত্যা মামলায় সাংবাদিক,‘নাম কে দিল জানি না’-বলছেন মামলার বাদী‘বেকারত্ব তৈরি করে এমন শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে’মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত
Home >> খেলা >> ‘১০ কোটি নয়, ম্যাক্সওয়েলের দাম ১-২ কোটি হওয়া উচিত’

‘১০ কোটি নয়, ম্যাক্সওয়েলের দাম ১-২ কোটি হওয়া উচিত’

ধূমকেতু নিউজ ডেস্ক : গ্লেন ম্যাক্সওয়েল- নামটি শুনলেই যেকোনো ক্রিকেটপ্রেমীর মনে ভেসে ওঠে মারকুটে এক ব্যাটসম্যানের নাম। যিনি অস্ট্রেলিয়া জাতীয় দল কিংবা যেকোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ঝড়ো ব্যাটিংয়ে মাতিয়ে রাখেন গ্যালারি। যার প্রমাণ মেলে তার টি-টোয়েন্টি পরিসংখ্যানে।

এখনও পর্যন্ত কুড়ি ওভারের ক্রিকেটে ২৭৭ ম্যাচ খেলে ২৭ গড় ও ১৫৩ স্ট্রাইকরেটে ৬০৬৪ রান করেছেন ৩১ বছর বয়সী ম্যাক্সওয়েল। তিন সেঞ্চুরির সঙ্গে হাঁকিয়েছেন ৩৩টি ফিফটি। কিন্তু সে তুলনায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটে বেশ নিষ্প্রভই বলা চলে ম্যাক্সওয়েলকে।

আইপিএল ক্যারিয়ারে এখনও পর্যন্ত ৭৫ ম্যাচে মাত্র ১৯ গড়ে ১৪৪৫ রান করেছেন তিনি। স্ট্রাইকরেট ১৫৬ হলেও বড় ইনিংস খেলতে পারেননি বেশি, ফিফটি মাত্র ছয়টি। এখনও পর্যন্ত আইপিএলে ৮ আসর খেললেও মাত্র দুই আসরে ছয়বার পঞ্চাশের দেখা পেয়েছেন তিনি।

চলতি আসরসহ ছয়টি আসরে একবারের জন্যও ফিফটি করতে পারেননি ম্যাক্সওয়েল। সবশেষ ফিফটি ২০১৬ সালের আসরে। তার ব্যর্থতার সকল মাত্রা যেনো ছাড়িয়ে গেছে এবারের আইপিএলে। এখনও পর্যন্ত ছয় ম্যাচে ৫৮ বল মোকাবিলা করে মাত্র ৪৮ রান করতে সক্ষম হয়েছেন তিনি।

মারকুটে ব্যাটসম্যান হিসেবে পরিচিত হলেও এবারের আসরে এখনও পর্যন্ত হাঁকাতে পারেননি কোনো ছক্কা। ম্যাক্সওয়েলের এমন ছন্নছাড়া পারফরম্যান্সের মাশুল গুনতে হচ্ছে কিংস এলেভেন পাঞ্জাবকেও। দলের প্রয়োজনের সময় কিছুই করতে পারছেন না তিনি। পাঞ্জাবও হারছে একের পর এক ম্যাচ।

ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতে হেরে পাঞ্জাবের অবস্থান এখন টেবিলের তলানিতে। এমতাবস্থায় ম্যাক্সওয়েলের ওপর বেজায় চটেছেন ভারতীয় ক্রিকেট দল ও কিংস এলেভেন পাঞ্জাবের সাবেক ওপেনার ভিরেন্দর শেবাগ। এমন ব্যর্থতাপূর্ণ পারফরম্যান্সের পরেও আইপিএল নিলামে ম্যাক্সওয়েলকে নিয়ে কাড়াকাড়ির কোনো ব্যাখ্যা খুঁজে পান না শেবাগ।

ক্রিকবাজের সঙ্গে আলাপে ম্যাক্সওয়েলের বিষয়ে শেবাগ বলেন, ‘আমি জানি না কেমন মঞ্চ পেলে ম্যাক্সওয়েল আগুন ঝরাবে। হায়দরাবাদের বিপক্ষে সে অনেক আগে নেমেছে, অনেক ওভার বাকি ছিলো কিন্তু পারেনি। এর আগের ম্যাচগুলোতে স্লগ ওভারে নেমেও ব্যর্থতার পরিচয় দিয়েছে।’

তিনি আরও যোগ করেন, ‘আমি আসলে তার মাইন্ডসেটই বুঝতে পারি না। প্রতিবছর ঠিক একই ঘটনা দেখা যায়। নিলামে দাম থাকে চড়া কিন্তু খেলার মাঠে পারফরম্যান্স একই। তবু ফ্র্যাঞ্চাইজিগুলো তার পেছনে দৌড়ায়। এর কারণটাই আমি বুঝি না। পরের নিলামে তার দাম ১০ কোটির বদলে ১-২ কোটি হয়ে যাওয়া উচিত। কারণ এটা মাথায় রাখা উচিত, তার সবশেষ ফিফটি ২০১৬ সালে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031