IMG-LOGO

মঙ্গলবার, ২২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরের রামদাস বিলের সৌন্দর্য বর্ধনে তালগাছ রোপন শুরুদেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশগোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি বারীরগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভাকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চাচাতো ভাই গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেলসহ আটক ১কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু‘বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল’চাকরি যাচ্ছে হারুনসহ ৬৩ পুলিশ কর্মকর্তাডলারের বিপরীতে টাকার মূল্য বাড়লোকুষ্টিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধারনা ফেরার দেশে চলে গেলেন সিরাজগঞ্জ জেলা স্কাউট ব্যক্তিত্ব- আব্দুল মজিদবাদীই চেনেন না, তবুও হত্যা মামলায় সাংবাদিক,‘নাম কে দিল জানি না’-বলছেন মামলার বাদী‘বেকারত্ব তৈরি করে এমন শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে’মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত
Home >> খেলা >> শান্ত-মুশফিকদের জয়ের লক্ষ্য ১৯৭

শান্ত-মুশফিকদের জয়ের লক্ষ্য ১৯৭

ধূমকেতু নিউজ ডেস্ক : মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ থেকে শুরু হয়েছে বিসিবি প্রেসিডেন্টস কাপ তিন দলীয় ওয়ানডে টুর্নামেন্টে। আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে মাহমুদুল্লাহ একাদশ ও নাজমুল একাদশ। যে ম্যাচে জয়ের জন্য অনেকটা সহজ লক্ষ্যই পেয়েছে শান্ত বাহিনী।

এদিন টস হেরে প্রথমে ব্যাট হাতে নেমে ৪৭ দশমিক ৩ ওভারে ১৯৬ রানে অলআউট হয় মহমুদুল্লাহ একাদশ। জবাবে পঞ্চাশ রান তুলতেই ২টি উইকেট হারিয়েছে শান্ত বাহিনী। অধিনায়ক নিজে ১৮ রানে এবং মুশফিকুর রহিম শূন্য রানে ক্রিজে আছেন।

এ ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন নাজমুল একাদশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট হাতে মাহমুদুল্লাহ একাদশের পক্ষে ইনিংস শুরু করেন দুই ওপেনার লিটন দাস ও নাইম শেখ। কিন্তু তিন ওভার ব্যাট করার পরই বৃষ্টিতে বন্ধ হয় খেলা। এ সময় কোন উইকেট না হারিয়ে ১৭ রান তোলে মাহমুদুল্লাহ একাদশ।

৪২ মিনিট খেলা বন্ধ থাকে। পরবর্তীতে খেলা শুরু হলে, বিপদেই পড়ে মাহমুদুল্লাহ একাদশ। পরের ১৩ বলে মাত্র ৪ রান তুলতেই উপরের সারির তিন ব্যাটসম্যানকে হারায় তারা। লিটন ১১ রান করে নাজমুল একাদশের পেসার তাসকিন আহমেদের ও মোমিনুল হক খালি হাতে আল-আমিন হোসেনের শিকার হন। ৯ রান করে রান আউট হন নাইম শেখ।

২১ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে ৭৩ রানের জুটি গড়েন ইমরুল কায়েস ও মাহমুদুল্লাহ রিয়াদ। ইমরুলকে ব্যক্তিগত ৪০ রানে থামিয়ে জুটি ভাঙ্গেন নাইম হাসান।

ইমরুলের বিদায়ে পরের দিকে বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন নুরুল হাসান সোহান ও সাব্বির রহমান। এর মাঝেই বিদায় নেন অধিনায়ক মাহমুদুল্লাহও। ফলে ১৬০ রানে সপ্তম উইকেট হারায় দলটি। সোহানকে ১৪ রানে থামান অধিনায়ক শান্ত। আর মাহমুদুল্লাহ ও সাব্বিরকে বিদায় দেন মুকিদুল ইসলাম মুগ্ধ।

তবে তার আগে ৮২ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ৫১ রান করেন মাহমুদুল্লাহ। আর সাব্বিরের ব্যাট থেকে আসে ২২ রান। স্বীকৃত ব্যাটসম্যানদের বিদায়ের পর দুই টেল-এন্ডার আবু হায়দার রনি ও রাকিবুল হাসানের ছোট্ট দু’টি ইনিংসের সুবাদে ২শ’র কাছাকাছি পৌঁছাতে পারে মাহমুদুল্লাহ একাদশ। ১৫ বল বাকী থাকতে ১৯৬ রানে অলআউট হয় তারা। রনি অপরাজিত ১৪ ও রাকিবুল ১৫ রান করেন।

নাজমুল একাদশের তাসকিন ৩৭ রানে-আল আমিন ৪০ রানে ও মুগ্ধ ৪৪ রানে ২টি করে উইকেট নেন। এছাড়া নাইম-সৌম্য সরকার ১টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:
মাহমুদুল্লাহ একাদশ: ১৯৬/১০, ৪৭.৩ ওভার (মাহমুদুল্লাহ ৫১, ইমরুল ৪০, সাব্বির ২২; তাসকিন ২/৩৭, আল আমিন ২/৪০, মুগ্ধ ২/৪৪)।

উল্লেখ্য, মহামারী করোনার কারণে গত মার্চ থেকে বন্ধ ছিলো দেশের ক্রিকেট। ক্রিকেটকে মাঠে ফেরাতে এটি বিসিবির ধারাবাহিক উদ্যোগের একটি বড় অংশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031