IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ
Home >> খেলা >> টপ নিউজ >> আবারও কাদিজে কাঁদলো বার্সেলোনা

আবারও কাদিজে কাঁদলো বার্সেলোনা

ধূমকেতু নিউজ ডেস্ক : নিজেদের হারিয়ে খুঁজছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। একের পর এক হতাশাজনক পারফরম্যান্স দেখা যাচ্ছে উয়েফা চ্যাম্পিয়নস লিগ কিংবা স্প্যানিশ লা লিগায়। সবমিলিয়ে শেষ পাঁচ ম্যাচে মাত্র একটিতে জিতেছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা, ড্র-ই হয়েছে তিনটি ম্যাচ।

বৃহস্পতিবার রাতে তুলনামূলক দুর্বল দল কাদিজের বিপক্ষে আরও একবার ড্র করেছে বার্সেলোনা। গত মৌসুমে নিজেদের ঘরের মাঠ কিংবা কাদিজের মাঠ- দুই ম্যাচের একটিতেও জিততে পারেনি কাতালান ক্লাবটি। এবার নতুন মৌসুমেও ম্যাচটি হয়েছে গোলশূন্য।

কাদিজের মাঠে খেলতে গিয়ে বল দখলের লড়াইয়ে একক আধিপত্য ছিলো বার্সেলোনার। পুরো ম্যাচে প্রায় ৭০ ভাগ সময় বলের দখল নিজেদের কাছেই রাখে তারা। কিন্তু সে অর্থে কাদিজের রক্ষণভাগের তেমন কোনো পরীক্ষাই নিতে পারেনি বার্সা।

সারা ম্যাচে মাত্র ৬টি ছট করতে পেরেছেন মেমফিস ডিপাই, লুক ডি ইয়ংরা। যার মধ্যে মাত্র ২টি ছিলো লক্ষ্য বরাবর। অন্যদিকে ১৩টি শট করে কাদিজ, ৩টি রাখে লক্ষ্যেও। বার্সেলোনার নেহায়েত সৌভাগ্য, কোনো গোল হজম করতে হয়নি।

ম্যাচের ৬৫ মিনিটেই বড় ধাক্কাই খেয়েছে বার্সেলোনা। মাঝমাঠে প্রতিপক্ষ খেলোয়াড়কে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখেন বার্সার অন্যতম ভরসার পাত্র লুক ডি ইয়ং। যার ফলে পরের ম্যাচটি খেলতে পারবেন না তিনি। অবশ্য ডি ইয়ংয়ের হলুদ কার্ডটি নিয়ে সংশয়ের জায়গা ছিলো অনেক।

এই হতাশাজনক ড্রয়ের পর পাঁচ ম্যাচে ২ জয় ও ৩ ড্রয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে রয়েছে বার্সেলোনা। এক ম্যাচ বেশি খেলে ৬ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে কাদিজ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31