IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> খেলা >> লিড নিউজ >> রাতেই দেশ ত্যাগ টাইগারদের

রাতেই দেশ ত্যাগ টাইগারদের


ধূমকেতু নিউজ ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে রোববার (৩ অক্টোবর) রাতেই ওমানের উদ্দেশে দেশ ত্যাগ করবে বাংলাদেশ ক্রিকেট দল। তার আগে শনিবার (২ অক্টোবর) বাধ্যতামূলক করোনা পরীক্ষা করেছে টাইগাররা।

মূলত আরব ভূমির কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই বিশ্বকাপের ১৪ দিন আগে ওমান যাচ্ছে মাহমুদুল্লাহ বাহিনী। বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘যেহেতু রোববার ওমানের উদ্দেশে দেশ ত্যাগ করবে দল, তাই আজ (শনিবার) কোভিড-১৯ পরীক্ষা করেছে তারা।’

এদিকে, সংযুক্ত আরব আমিরাতে চলমান আইপিএল খেলছেন জাতীয় দলের দলের বাইরে থাকা দুই টাইগার সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান। তাই নমুনা দেয়ার কোন সুযোগ ছিল না তাদের। তবে যেহেতু আইপিএল জৈব-সুরক্ষা বলয়ের মধ্যে তারা আছেন, তাই সরাসরি মাস্কাটে দলের সঙ্গেই যোগ দিতে পারবেন সাকিব ও ফিজ।

রোববার (৩ অক্টোবর) রাত ১০টা ৪৫ মিনিটে ওমানের ফ্লাইটে উঠবেন মাহমুদুল্লাহ-মুশফিকরা। সোমবার ওমানে পৌঁছানোর পর এক দিন রুম কোয়ারেন্টাইন পালন করে ৫ অক্টোবর থেকে অনুশীলন শুরু করবে টাইগাররা।

এক টানা চার দিন অনুশীলনের পর ৯ অক্টোবর ওমান থেকে সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল। সেখানেও একদিনের রুম কোয়ারেন্টাইনে থেকে ১১ অক্টোবর থেকে পুনঃরায় সেখানে অনুশীলন শুরু করবে তারা। তারপর ১২ এবং ১৪ অক্টোবর আইসিসি আয়োজিত দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ।

এরপর ১৫ অক্টোবর ওমানে আবারও ফিরবে বাংলাদেশ। সেখানে থেকেই বিশ্বকাপের মূল পর্বে খেলার লড়াই শুরু করবে তারা। সুপার-১২তে খেলার যোগ্যতা অর্জনের জন্য প্রথম রাউন্ড অর্থাৎ বাছাই পর্বে লড়তে হবে বাংলাদেশকে।

বাছাই পর্বে বাংলাদেশ মুখোমুখি হবে স্কটল্যান্ড, স্বাগতিক ওমান ও পাপুয়া নিউ গিনির। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে মাহমুদুল্লাহর দল।

প্রথম রাউন্ড থেকে সুপার ১২তে খেলার যোগ্যতা অর্জন করতে পারলে ভারত-পাকিস্তান-নিউজিল্যান্ড, আফগানিস্তান ও বাছাই পর্বের অন্য একটি দলের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ ছয়টি আসরে এ পর্যন্ত মাত্র একটি ম্যাচে জিতেছে বাংলাদেশ। মোহাম্মদ আশরাফুলের বিস্ফোরক ইনিংসের সুবাদে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল টাইগাররা। এখন পর্যন্ত এটিই বাংলাদেশের একমাত্র জয় হয়ে আছে। তবে এবার সেই ব্যর্থতা ঘোঁচাতেই বদ্ধপরিকর টিম বাংলাদেশ।

বাংলাদেশ দল:
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসাইন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, শামীম হোসাইন পাটোয়ারি, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31