IMG-LOGO

রবিবার, ২৮ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে অলিম্পিক ডে ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালিরাজশাহীতে মাদকসেবনের দায়ে ১ ব্যক্তির অর্থ ও কারাদণ্ডতুরাগে আওয়ামী লীগের ৭ জনের লাশ ভাসার খবর ভিত্তিহীনগ্রামীণ প্রেক্ষাপট থেকে উঠে জাতীয় পর্যায়ে অংশ নিতে চীন মৈত্রী সম্মেলনে বাঘার তিন উদ্ভাবকতানোরে পূর্ব শত্রুতার জের ধরে নারীকে পিটিয়ে জখম,থানায় অভিযোগরাজশাহীতে সচেতনতা বৃদ্ধি এবং কারিগরি শিক্ষায়ভর্তির প্রচারণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত‘বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে’রায়গঞ্জে আধুনিক পদ্ধতিতে ফসলের জমিতে দেশীয় জাতের মাছ ধরতে মেতে উঠেছেন যুবকরাবাগমারায় ভবানীগঞ্জ আদর্শ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত‘বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি’আত্রাই নদী থেকে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধারসহকারী অধ্যাপক আনিকা ফারজানার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতরাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলেরনবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎমহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগে অর্ধলক্ষাধিকটাকার মাছ নিধনের অভিযোগগোমস্তাপুরে ৩৭হাজার ৪৫১ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল
Home >> খেলা >> কলকাতার নতুন অধিনায়ক মরগান

কলকাতার নতুন অধিনায়ক মরগান

ধূমকেতু নিউজ ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান ১৩তম আসরে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারছেন না দীনেশ কার্তিক। তার পারফরম্যান্সের প্রভাব দলের ওপরও পড়েছে। যে কারণে স্বেচ্ছায় কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন দীনেশ কার্তিক। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান।

কেকেআর এক বিবৃতিতে জানিয়েছে, আমরা ভাগ্যবান যে দীনেশ কার্তিকের মতো একজন ক্রিকেটারকে অধিনায়ক হিসেবে পেয়েছিলাম। তিনি সব সময়ই দলকে সবার আগে স্থান দিয়েছেন। তার মতো একজন ক্রিকেটার নিজ থেকে অধিনায়কত্ব থেকে সরে যাওয়া অনেক বড় একটা ব্যাপার। যদিও আমরা তার এ সিদ্ধান্তে কিছুটা আশ্চর্য হয়েছি কিন্তু তার সিদ্ধান্তের প্রতি আমাদের পূর্ণ সমর্থন ও শ্রদ্ধা রয়েছে।

সবশেষ বিশ্বকাপে ইংল্যান্ড দলের নেতৃত্ব দেন ইয়ন মরগান। তার অধিনায়কত্বে প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি জয়ের স্বাদ পায় ক্রিকেটের জনকখ্যাত ইংলিশরা। বিশ্বকাপজয়ী ইংল্যান্ড অধিনায়ককেই কেকেআরের দায়িত্ব দিচ্ছে টিম ম্যানেজমেন্ট।

এ ব্যাপারে কেকেআরের পক্ষ থেকে বলা হয়- ২০১৯ বিশ্বকাপের শিরোপাজয়ী ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগানকে নতুন অধিনায়ক হিসেবে পেয়ে আমরা নিজেদের ভাগ্যবান মনে করছি। তিনি এতদিন সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কার্তিক নিজ থেকে নেতৃত্ব ছেড়ে দেয়ায় সহ-অধিনায়ক মরগান দলের নেতৃত্ব দেবেন।

চলতি আইপিএলে ইতোমধ্যে সাত ম্যাচে অংশ নিয়েছে কেকেআর। সাত খেলায় তিন জয়ে ৮ পয়েন্ট নিয়ে আট দলের মধ্যে চারে অবস্থান দুইবারের শিরোপাজয়ী দলটির। শুক্রবার নিজেদের অষ্টম ম্যাচে রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলবে ইয়ন মরগানের নেতৃত্বাধীন কেকেআর।

দীনেশ কার্তিকের নেতৃত্বে ২০১৮ সালে প্লে-অফ খেলে কেকেআর। ২০১৯ সালে পঞ্চম স্থানে শেষ করে তারা।

২০১৮ সালে আইপিএলের মাঝপথে দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্ব থেকে বাদ দেয়া হয় গৌতম গম্ভীরকে। অথচ তার নেতৃত্বেকেকেআরের দুইবারের শিরোপা জিতে। দিল্লিরঅধিনায়ত্ব থেকে বাদ পড়ারপর দল থেকেই ছিটকে গম্ভীর। এরপর ক্রিকেট থেকে অবসরে রাজনীতিতে অংশ নিয়ে সংসদ্য সদস্য হন ভারতের বিশ্বকাপজয়ী দলের এই তারকা ওপেনার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031