IMG-LOGO

মঙ্গলবার, ২২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার, হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধারদলের নাম ভাঙিয়ে ব্যবসা-চাঁদাবাজি- দখলদারিত্ব করলে দলে গ্রহণযোগ্যতা হারাবে: এমপি চাঁদচাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ১১ ককটেল উদ্ধার, উদ্ধারের সময় একটি ককটেল বিস্ফোরণচারঘাটে বিপুল পরিমান ফেন্সিডিল ও ট্রাকসহ গ্রেফতার ২বাগমারার সোনাডাঙ্গা ইউনিয়নে এমপি ডাঃ আব্দুল বারীর গণসংযোগ ও পথসভাচাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়া পাখি অবমুক্ত করেছে সদর উপজেলা প্রশাসনমহাদেবপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ অর্থায়ন কর্মসূচি প্রচার কার্যক্রম বিষয়ক আলোচনা সভাকৃষকের নিরাপত্তায় উথরাইল বিলে নির্মিত হলো সেডসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ে ডেঙ্গু সহ মশাবাহিত প্রতিরোধে সমন্বয় কমিটি’র সভাকুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভারাণীনগর যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানকারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতিররাণীনগরের মোজাফ্ফরকে “ভুয়া কাজী“ আখ্যায়িত করে সংবাদ সম্মেলনমহাদেবপুরে কাজী হামিদুল হকের পৈত্রিকসম্পত্তি দখল চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
Home >> খেলা >> এমবাপের জোড়া গোলে পিএসজির বড় জয়

এমবাপের জোড়া গোলে পিএসজির বড় জয়

ধূমকেতু নিউজ ডেস্ক : ফ্রেঞ্চ লিগ ওয়ানে নিমসকে ৪-০ ব্যবধানে হারিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। তাতে জোড়া গোল করে বড় অবদান রেখেছেন তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে প্যারিসের ক্লাবটি।

শুক্রবার রাতে প্রতিপক্ষের মাঠ থেকে ধারুণ জয় নিয়েছে ফিরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচটির দুই অর্ধে দুটি গোল করেন এমবাপে। একটি করে গোল করে অবদান রাখেন ডিফেন্ডার আলেসান্দ্রো ফ্লোরেনজি ও অ্যাটাকিং মিডফিল্ডার পাবলো সারাবিয়া। চলতি মৌসুমে পিএসজির এটি পঞ্চম জয়।

পিএসজি’র বিপক্ষে খেলার দ্বাদশ মিনিটেই দশজনের দলে পরিণত হয় নিমস। অতিথি দলের আর্জেন্টাইন মিডফিল্ডার লিনদ্রো পেরেদেসকে ফাউল করে সরাসরি লালকার্ড দেখেন ডিফেন্ডার লইক ল্যান্ড্রে। যদিও পুরো ম্যাচ জুড়ে আধিপত্য দেখায় পিএসজি। ৩২তম মিনিটে দলকে এগিয়ে নেন এমবাপে। রাফিনিয়ার দ্রুত গতির পাসে বল পেয়ে শূন্য গোলপোস্টে বল জড়ান ফরাসি এই তারকা। তার এই গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি।

দ্বিতীয়ার্ধে ফিরে আক্রমণের ধার আরও বাড়ায় টমাস টুখেলের দল। ম্যাচের শেষ দিকের এগারো মিনিটের ব্যবধানে তিনটি গোল পায় তারা। ৭৭তম মিনিটে ছয় গজের বক্স থেকে হেডে জালে বল জড়ান ইতালিয়ান রাইট-ব্যাক ফ্লোরেনজি।

৮৩তম মিনেটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন এমবাপে। সারাবিয়ার পাসে বল পেয়ে ডি-বক্সের মাঝামাঝি থেকে গোলটি করেন তারকা এই ফরোয়ার্ড। ম্যাচের নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে ম্যাচের চতুর্থ গোলটি আসে পাবলো সারবিয়ার কাছ থেকে।

সতীর্থদের দিয়ে দুই গোল করানো সারাবিয়া ৮৮তম মিনিটে নিজের নাম লেখান স্কোরশিটে। কলিন দাগবার পাস পেয়ে বাঁ পায়ের শটে দলের চতুর্থ গোলটি করেন তিনি।

এই জয়ে টেবিলের চার নম্বর থেকে এক নম্বরে উঠে আসে টমাস টুখেলের শিষ্যরা। সাত ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট পিএসজির। সমান পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রেনে।

এএইচ/এমবি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031