IMG-LOGO

মঙ্গলবার, ২২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে কোল্ড স্টোরেজে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলনজাতীয় হকি তারকা মিন্টু ও রেজার মৃত্যুবার্ষিকীতে বৈকালী সংঘের শোক র‍্যালিউত্তরবঙ্গের কৃষি ও উদ্যোক্তাদের জন্য১৩ হাজার কোটি টাকার অর্থায়নগোমস্তাপুরের রামদাস বিলের সৌন্দর্য বর্ধনে তালগাছ রোপন শুরুদেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশগোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি বারীরগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভাকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চাচাতো ভাই গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেলসহ আটক ১কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু‘বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল’চাকরি যাচ্ছে হারুনসহ ৬৩ পুলিশ কর্মকর্তাডলারের বিপরীতে টাকার মূল্য বাড়লোকুষ্টিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধারনা ফেরার দেশে চলে গেলেন সিরাজগঞ্জ জেলা স্কাউট ব্যক্তিত্ব- আব্দুল মজিদ
Home >> খেলা >> চোখের জলে ক্রিকেটকে বিদায় জানালেন উমর গুল

চোখের জলে ক্রিকেটকে বিদায় জানালেন উমর গুল

ধূমকেতু প্রতিবেদক : চোখের জলে ঘরোয়া ও আন্তর্জাতিক সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের তারকা পেসার উমর গুল।

শুক্রবার ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেললেন তিনি।

ম্যাচশেষে কান্নাভেজা চোখে মাঠ ছাড়েন গুল। নিজের আবেগকে সংবরণ করতে পারছিলেন না। এ সময় সতীর্থ-প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের সবাই তাকে সান্ত্বনা দেন। দুই দলের খেলোয়াড়রা মিলে গার্ড অব অনার দেন গুলকে।

যদিও আরও দুটি ম্যাচ শেষে ক্রিকেটকে বিদায় জানাতে পারতেন গুল। তবে এদিন সাউদার্ন পাঞ্জাবের কাছে অপ্রত্যাশিতভাব বেলুচিস্তানের হারের পর এটিই শেষ ম্যাচ হয়ে গেল গুলের।

উমর গুল আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন অনেক আগেই। ২০১৬ সালের ৪ সেপ্টেম্বরের পর থেকেই জাতীয় দলের বাইরে ছিলেন তিনি।

তবে ঘরোয়া ক্রিকেটে দাপুটে বোলিং করে যাচ্ছিলেন নিয়মিতই। পাকিস্তানে চলমান ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে বেলুচিস্তানের হয়ে ক্ষুরধার বোলিং করে যাচ্ছিলেন। ঘোষণা দিয়েছিলেন, এই টুর্নামেন্ট দিয়েই সবধরনের ক্রিকেটকে বিদায় জানিয়ে দীর্ঘ প্রায় ২০ বছরের ক্যারিয়ারের সমাপ্তি টানবেন তিনি।

অবশেষে থেমে গেল ৩৬ বছর বয়সী এই পেসারের আগুনঝড়া বোলিং।

শুক্রবার শেষ ম্যাচে ভালো পারফর্ম করতে পারেননি উমর গুল।

গুলসহ বেলুচিস্তানের বোলারদের ছুড়ে দেয়া টার্গেট ১৬২ রান মাত্র ১০.৩ ওভারে পূরণ করে পাঞ্জাবের বোলাররা।

গুলের ২ ওভার থেকেই ৩৪ রান নিয়েছে পাঞ্জাবের ব্যাটসম্যানরা।

প্রসঙ্গত, ১৯৮৪ সালের ১৪ এপ্রিল জন্ম নেয়া উমর গুলের পাকিস্তান ক্রিকেট দলে অভিষেক হয় ২০০৩ সালের ৩ এপ্রিল জিম্বাবুয়ের বিপক্ষে শারজায় ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে।

এরপর জাতীয় দলের হয়ে ৪৭টি টেস্ট, ১৩০টি ওয়ানডে আর ৬০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ডানহাতি এ পেসার শিকার করেন ৪২৭ উইকেট।

২০০৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উদ্বোধনী আসরে সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্সে খেলেছিলেন উমর গুল। সেই আসরে ১২ উইকেট শিকার করেছিলেন তিনি।

তথ্যসূত্র: ক্রিকবাজ

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031