IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> খেলা >> দুদিন পর মুখ খুললেন ক্যারিয়ার নিয়ে শঙ্কায় পড়া ডি কক

দুদিন পর মুখ খুললেন ক্যারিয়ার নিয়ে শঙ্কায় পড়া ডি কক

ধূমকেতু নিউজ ডেস্ক : বর্ণবাদের কালো মেঘ ফের ঘিরে ধরেছে নেলসন ম্যান্ডেলার দেশের ক্রিকেটকে। যার রেশ ধরে ক্যারিয়ার নিয়ে শঙ্কায় পড়েন প্রোটিয়া তারকা কুইন্টন ডি কক।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের মঙ্গলবারের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে দেখা যায়নি এ তারকাকে।

ডি ককের অনুপস্থিতিতে সেদিন ভ্রুকুঁচকে গিয়েছিল ম্যাচ রেফারিদের। সেই সময় দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক টেম্বা বাভুমা জানিয়েছিলেন ‘ব্যক্তিগত কারণে’ ডি কক মাঠে নামেননি।

কিন্তু প্রোটিয়া গণমাধ্যমগুলোর খবর— প্রোটিয়া বোর্ডের সঙ্গে মনমালিন্য চলছে ডি ককের। বর্ণবাদবিরোধী আন্দোলন ব্ল্যাক লাইভস ম্যাটারে আন্দোলনে সমর্থন দেননি ডি কক। বিষয়টিতে প্রোটিয়া বোর্ডের কর্মকর্তারা মনক্ষুণ্ন।

একই তথ্য দিয়ে ইংল্যান্ডের জনপ্রিয় ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ‘স্কাই স্পোর্টস’-এর দাবি করে, বর্ণবাদবিরোধী আন্দোলনে হাঁটু গেড়ে না বসায় বিশ্বকাপ থেকে সরিয়ে নেওয়া হয়েছে ডি কককে।

এসব নিয়ে টানা দুদিন আলোচনা-সমালোচনার মধ্যেও মুখে কুলুপ এঁটেছিলেন ডি কক।

অবশেষে মুখ খুললেন তিনি। বৃহস্পতিবার অবশ্য নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি।

কেন ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে খেলেননি এবং এর আগের ম্যাচে কেন হাঁটু গেড়ে বর্ণবাদবিরোধী আন্দোলনে সমর্থন জানাননি, সে ব্যাখ্যা দিয়েছেন সাবেক অধিনায়ক।

তার সেই ব্যাখ্যা দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড আজ বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে।

সেখানে ডি কক বলেছেন – ‘শুরুতেই আমার সতীর্থ ও দেশের সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কখনই এটিকে ইস্যু বানাতে চাইনি। বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ের গুরুত্ব আমি ভালোভাবেই বুঝি এবং খেলোয়াড় হিসেবে আমাদের যে উদাহরণ সৃষ্টি করার দায়িত্ব আছে, সেটিও জানি। যদি আমি হাঁটু গেড়ে বসলে অন্যরা শিক্ষিত হতো এবং অন্যদের জীবন সহজ হয়ে যেত, আমি খুশিমনেই তা করতাম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে না খেলে আমি কাউকে অসম্মান করতে চাইনি, ওয়েস্ট ইন্ডিজ দলকে তো কোনোভাবেই না। অধিকাংশ মানুষ হয়তো বুঝতে পারেনি, ম্যাচ খেলার পথে, মঙ্গলবার সকালে হঠাৎ আমাদের এটি জানানো হলো।’

নিজেকে বর্ণবাদবিরোধী দাবি করে ডি কক বলেন, ‘আমার কারণে যে দুঃখ, বিভ্রান্তি ও ক্রোধের সৃষ্টি হয়েছে, এ জন্য আমি দুঃখিত। এমন গুরুত্বপূর্ণ বিষয়ে এতদিন চুপ ছিলাম আমি। কিন্তু এখন মনে হচ্ছে, একটু ব্যাখ্যা দেওয়া দরকার। যারা জানে না, আমি নিজেই মিশ্র বর্ণের পরিবার থেকে এসেছি। আমার সৎবোনেরা কৃষ্ণাঙ্গ, আমার সৎমা কৃষ্ণাঙ্গ। আন্তর্জাতিক পর্যায়ে এখন আন্দোলন হচ্ছে বলেই না, জন্মের পর আমার জীবন থেকেই ব্ল্যাক লাইভস ম্যাটারস। কোনো একক ব্যক্তির চেয়ে সব মানুষের অধিকার নিশ্চিত করা ও সবার মধ্যে সমতা খুবই গুরুত্বপূর্ণ। সবারই অধিকার আছে এবং সেগুলো গুরুত্বপূর্ণ— এটি শিখেই আমি বড় হয়েছি।’

তবে কেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের ম্যাচে হাঁটু গেড়ে বসে ব্ল্যাক লাইভস ম্যাটারে আন্দোলনে সমর্থন দেননি ডি কক?

তিনি বলেন, ‘আমি বুঝতে পারছিলাম না, যেখানে প্রতিটি দিন যখন সব ধরনের মানুষের সঙ্গে থাকি, তাদের ভালোবাসি, তা হলে কেন একটা আচরণ দিয়ে সেটি আমাকে প্রমাণ করতে হবে। আপনাকে যখন কোনো আলোচনা ছাড়া কিছু করতে বলা হয়, তখন আমার মনে হয়েছে পুরো ব্যাপারটি অর্থহীন। আমি যদি বর্ণবাদী হতাম, আমি খুব সহজে হাঁটু গেড়ে বসতে পারতাম এবং মিথ্যা বলতে পারতাম, কিন্তু সেটি ভুল হতো এবং ভালো একটা সমাজ এতে সৃষ্টি হতো না। আমার সঙ্গে বেড়ে উঠেছে যারা, আমার সঙ্গে যারা খেলেছে, তারা জানে আমি কেমন মানুষ। একজন ক্রিকেটার হিসেবে আমাকে অনেক নামেই ডাকা হয়েছে। আমি আমার সব সতীর্থকে ভালোবাসি। এবং দক্ষিণ আফ্রিকার পক্ষে ক্রিকেট খেলার চেয়ে বেশি আর কিছুই ভালোবাসি না

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31