ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে দুটি গ্রামবাসীর উদ্যোগে মুজিব শত বর্ষ উপলক্ষে ব্যতিক্রমী ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৮ নভেম্বর) বিকেল পৌনে ৪ টায় ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিনের সভাপতিত্বে আগ্রাদ্বিগুন ইউনিয়নের এন্দোয়া ও দক্ষিন খন্ডা গ্রামবাসীর উদ্যোগে এন্দোয়া ফুটবল মাঠে দিনাজপুর একাদ্বশ ও বগুড়ার গাবতলী একাদ্বশের উদ্বোধনী খেলার উদ্বোধন করেন ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়।
বিশেষ অতিথি ছিলেন, ধামইরহাট উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সম্পাদক সোহেল রানা, আগ্রাদ্বিগুন ইউনিয়ন আওয়াামী লীগের সভাপতি সেকেন্দার আলী, সাধারণ সম্পাদক মাওলা গোলাম কিবরিয়া, পৌর কাউন্সিলর মাহবুব আলম বাপ্পী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিনহাজুল হক সরকার শিবলী, উপজেলা ফুটবল ফেডারেশনের সভাপতি নাসির মাহমুদ, ফুটবলপ্রেমী প্রধান শিক্ষক আবু সালেহ, সাংবাদিক জাহিদ হাসান, পাস্কায়েল হেমরম প্রমুখ।
খেলায় ২-০ গোলে দিনাজপুর একাদ্বশ গাবতলী একাদ্বশকে পরাজিত করে। খেলা শেষে বিজয়ী ও বিজিতি দলের হাতে পুরুস্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।


