IMG-LOGO

মঙ্গলবার, ২২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে কোল্ড স্টোরেজে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলনজাতীয় হকি তারকা মিন্টু ও রেজার মৃত্যুবার্ষিকীতে বৈকালী সংঘের শোক র‍্যালিউত্তরবঙ্গের কৃষি ও উদ্যোক্তাদের জন্য১৩ হাজার কোটি টাকার অর্থায়নগোমস্তাপুরের রামদাস বিলের সৌন্দর্য বর্ধনে তালগাছ রোপন শুরুদেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশগোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি বারীরগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভাকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চাচাতো ভাই গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেলসহ আটক ১কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু‘বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল’চাকরি যাচ্ছে হারুনসহ ৬৩ পুলিশ কর্মকর্তাডলারের বিপরীতে টাকার মূল্য বাড়লোকুষ্টিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধারনা ফেরার দেশে চলে গেলেন সিরাজগঞ্জ জেলা স্কাউট ব্যক্তিত্ব- আব্দুল মজিদ
Home >> খেলা >> ধোনিদের দুর্দশা বাড়িয়ে টিকে থাকলো রাজস্থান

ধোনিদের দুর্দশা বাড়িয়ে টিকে থাকলো রাজস্থান

ধূমকেতু নিউজ ডেস্ক : দুর্দশা যেন কোনোভাবেই কাটছে না মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংসের। রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েও হারতে হলো হলো ধোনির দলকে। আবুধাবিতে স্টিভেন স্মিথের রাজস্থানের সামনে চরম ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হতে হলো চেন্নাই সুপার কিংসকে। যে কারণে শেষ পর্যন্ত ৭ উইকেটের বড় ব্যবধানে হারতে হলো ধোনিদের।

চেন্নাইকে হারিয়ে এবারের আইপিএলে নিজেদের টিকিয়ে রাখল রাজস্থান রয়্যালস। একই সঙ্গে এই হারে কার্যত বিদায়ই ঘটে গেছে তিনবারের চ্যাম্পিয়নদের।

মূলতঃ প্রথমে দুর্দান্ত বোলিং এবং পরে জেস বাটলারের দুরন্ত ব্যাটিংয়ে চেন্নাই সুপার কিংসকে ধুরমুশ করে ছাড়ে রাজস্থানের রয়্যালসবাহিনী। এই জয়ের ফলে ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে প্লে-অফের দৌড়ে টিকে রইল স্মিথ অ্যান্ড কোং। আর এই ম্যাচ হারায় প্লে-অফের আশা প্রায় শেষ হয়ে গেল ধোনিবাহিনীর। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ৬। তালিকার একেবারে তলানীতে অবস্থান করছে তারা।

টস জিতে ব্যাট করতে নেমে চেন্নাই সংগ্রহ করে মাত্র ১২৫ রান। রবীন্দ্র জাদেজা করেন সর্বোচ্চ ৩৫ রান। ধোনি ২৮ বলে করেন ২৮ রান।

জবাব দিতে নেমে মাত্র তিন উইকেট হারিয়ে ১৭.৩ ওভারে ম্যাচ জিতে নেয় রাজস্থান রয়্যালস। শুরুটা ভালো না-হলেও চতুর্থ উইকেটে বাটলার ও অধিনায়ক স্মিথের ৯৮ রানের অবিভক্ত জুটিতে সহজেই ম্যাচ জিতে নেয় রয়্যালসরা। ৪৮ বলে ৭০ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জেতান বাটলার। ম্যাচের সেরা পুরস্কারও ওঠে তার হাতে।

রান তাড়া করতে গিয়ে মাত্র ২৮ রানে তিন উইকেট হারায় রাজস্থান রয়্যালস। এর মধ্যে প্যাভিলিয়নে ফিরে যান বেন স্টোকস, রবিন উথাপ্পা ও সঞ্জু স্যামসন। আগের ম্যাচে আরসিবি’র কাছে হারলেও এদিন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দারুণ পারফর্ম করলেন রয়্যালস ক্রিকেটাররা। এর ফলে চলতি আইপিএলে দু’বারই সুপার কিংসের বিরুদ্ধে জয়ী হল রাজস্থান রয়্যালস।

প্রথম সাক্ষাতে শারজায় ২১৬ রান করে চেন্নাইকে হারিয়েছিল রাজস্থান। এদিনও ধোনিদের সাত উইকেটে হারিয়ে বড় জয় ছিনিয়ে নিল রয়্যালসবাহিনী। সে সঙ্গে ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় ৫ নম্বরে উঠে এল রাজস্থান রয়্যালস।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031