IMG-LOGO

মঙ্গলবার, ২২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে কোল্ড স্টোরেজে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলনজাতীয় হকি তারকা মিন্টু ও রেজার মৃত্যুবার্ষিকীতে বৈকালী সংঘের শোক র‍্যালিউত্তরবঙ্গের কৃষি ও উদ্যোক্তাদের জন্য১৩ হাজার কোটি টাকার অর্থায়নগোমস্তাপুরের রামদাস বিলের সৌন্দর্য বর্ধনে তালগাছ রোপন শুরুদেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশগোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি বারীরগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভাকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চাচাতো ভাই গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেলসহ আটক ১কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু‘বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল’চাকরি যাচ্ছে হারুনসহ ৬৩ পুলিশ কর্মকর্তাডলারের বিপরীতে টাকার মূল্য বাড়লোকুষ্টিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধারনা ফেরার দেশে চলে গেলেন সিরাজগঞ্জ জেলা স্কাউট ব্যক্তিত্ব- আব্দুল মজিদ
Home >> খেলা >> চেন্নাইকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল রাজস্থান

চেন্নাইকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল রাজস্থান

ধূমকেতু নিউজ ডেস্ক : মরুর বুকে আইপিএলের ১৩তম আসরে তিনবারের চ্যাম্পিয়ন এবং গতবারের রানার্সআপ দল চেন্নাই সুপার কিংস যেন একেবারেই ছন্নছাড়া। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দলটি ১০ ম্যাচে জয় মাত্র ৩টি, বাকি ৭ ম্যাচে হেরেছে।

সবশেষ সোমবার রাতে তারা রাজস্থান রয়্যালসের কাছেও হার মেনেছে তারা। বিবর্ণ চেন্নাইকে ৭ উইকেটে হারিয়ে কোয়ালিফায়ারের আশা বাঁচিয়ে রেখেছে রাজস্থান।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে চেন্নাই প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১২৫ রানের মামুলি সংগ্রহ দাঁড় করে। আর এই রান ৩ উইকেট হারিয়ে ১৫ বল হাতে রেখেই তুলে নেয় রাজস্থান।

ব্যাট হাতে নেমে দলীয় ৫৬ রান তুলতেই ৪টি উইকেট হারিয়ে বসে চেন্নাই। সেখান থেকে ধোনি-জাদেজার ব্যাটে ১২৫ রানের স্কোর পায় চেন্নাই। সর্বোচ্চ ৩৫ রান করেন রবীন্দ্র জাদেজা। মাহেন্দ্র সিং ধোনি ২৮ ও স্যাম কুরান করেন ২২ রান। বল হাতে রাজস্থানের জোফরা আর্চার, কার্তিক তেয়াগি, শ্রেয়াস গোপাল ও রাহুল তেওয়াতিয়া ১টি করে উইকেট নেন।

১২৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৮ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসে রাজস্থান। সেখান থেকে দলের হাল ধরেন অধিনায়ক স্টিভেন স্মিথ ও জস বাটলার। তারা দুজন ৯৮ রানের জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

বাটলার ৪৮ বলে ৭ চার ও ২ ছক্কায় অপরাজিত ৭০ রান করেন। স্মিথ করেন অপরাজিত ২৬ রান। দীপক চাহার বল হাতে ২টি উইকেট নেন।

ম্যাচসেরা নির্বাচিত হন জস বাটলার। ১০ ম্যাচের ৪টিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে রাজস্থান রয়েছে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে। অন্যদিকে সমান ম্যাচ থেকে ৬ পয়েন্ট সংগ্রহ করে চেন্নাই রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031