IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> খেলা >> রুয়েটে মুজিববর্ষ আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইউআরপি

রুয়েটে মুজিববর্ষ আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইউআরপি

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর শারীরিক শিক্ষা কেন্দ্র আয়োজিত মুজিববর্ষ আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০২১ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার দুপুর সাড়ে ৩ টায় রুয়েট কেন্দ্রীয় খেলার মাঠে মুজিববর্ষ আন্তঃ বিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০২১ এর চ্যাম্পিয়ন দল ইউআরপি বিভাগ ও রানার আপ দল আইপিই বিভাগের হাতে শিরোপা তুলে দেন, প্রধান অতিথি রুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখ।

এর আগে দুপুরে আইপিই বিভাগ বনাম ইউআরপি বিভাগের মধ্যে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে আইপিই বিভাগ প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। আইপিই বিভাগ প্রথমে ব্যাট করে সবকয়টি উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করে। আইপিই বিভাগের দেওয়া ১১১ রানের টার্গেট এর জবাবে ইউআরপি বিভাগ ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মুজিববর্ষ আন্তঃ বিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০২১ আয়োজক কমিটির সভাপতি ও পরিচালক ছাত্রকল্যাণ অধ্যাপক ড. রবিউল আওয়াল।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রুয়েটের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সেলিম হোসেন, রুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মিয়া জগলুল সাদত, ইউআরপি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কামরুজ্জামান রিপন, উপ-পরিচালক ছাত্রকল্যাণ মামুনুর রশীদ ও আবু সাঈদ, কর্মকর্তা সমিতি, রুয়েট এর আহ্বায়ক আরিফ আহম্মদ চৌধুরী, রুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইসফাক ইয়াসশির ইপু সহ বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, পরিচালকবৃন্দ, দপ্তর/বিভাগ/শাখা প্রধানবৃন্দ, বিশিষ্ট শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমুখ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি পরিচালনা করেন, রুয়েটের চীফ ফিজিক্যাল এডুকেশন অফিসার (ভারপ্রাপ্ত) মাহবুবুল আলম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31