IMG-LOGO

শুক্রবার, ৩১ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় বিএনপি নেতার বাড়িতে বিস্ফোরণ, এলাকায় আতঙ্কহরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পাহারাধীন ২ জাহাজে হামলা চালালো আইআরজিসিরাসিক প্রশাসক জুম্মার নামাজ শেষে ১৮নং ওয়ার্ডের আসাম কলোনী এলাকা পরিদর্শনচাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার‘জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে’বাগমারায় স্বনির্ভর বীর মুক্তিযোদ্ধা কল্যাণ সংস্থার উদ্বোধনগোদাগাড়ীতে আধুনিক যাত্রী ছাউনি ও গণশৌচাগার নির্মাণের দাবিতে স্মারকলিপিফুলবাড়ীতে চায়না দুয়ারী ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংসজাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মেহেদী হাসানকে ফুলের শুভেচ্ছারাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মেহেদী হাসানকে ক্রেস্ট প্রদানপুঠিয়ায় শিক্ষাবৃত্তি এবং গরীব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তার নগদ অর্থ বিতরণ‘আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি’ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও উপবৃত্তির অর্থ বিতরণগাড়িবহরে পুলিশের বাধা পেয়ে সড়কে বসে পড়লেন এনসিপি নেতারাঝালকাঠিতে শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রফিকুল ইসলাম জামাল এমপি
Home >> চাকরি >> টপ নিউজ >> সরকারি সব নিয়োগে ডোপ টেস্ট

সরকারি সব নিয়োগে ডোপ টেস্ট

ধূমকেতু নিউজ ডেস্ক : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন সরকারি চাকরিতে সব নিয়োগে কর্মকর্তা-কর্মচারী প্রত্যেকের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, যত কর্মকর্তা-কর্মচারী নিয়োগ হবে, সেটা বিসিএস হোক আর যাই হোক, প্রত্যেকের ডোপ টেস্ট করা হবে।

বুধবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও ডোপ টেস্ট চালু করা হবে। যারা চাকরিতে আছেন তাদের বিরুদ্ধে মাদক গ্রহণের অভিযোগ পাওয়া গেলে তাদেরও ডোপ টেস্ট করা হবে। এই কার্যক্রম ব্যাপক হারে প্রয়োগ হবে এবং বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

এক প্রশ্নে মন্ত্রী বলেন, চাকরিতে যারা আছেন তাদের বিরুদ্ধে অভিযোগ (মাদক সেবনের) পাওয়া গেলে কেবল তাদের ডোপ টেস্ট হবে। গড় হারে করা হবে না, সবার গড় হারে করা সম্ভব না।

মোজাম্মেল হক জানান, মাদকমুক্ত এলাকা ঘোষণা করার জন্য দুইটি জেলায় পাইলট প্রকল্প চালু করা হবে। এ জেলা দুইটি হল চট্টগ্রাম ও দিনাজপুর। এ জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। কমিটি এই জেলা দুটিকে মাদকমুক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

তিনি আরো বলেন, গোয়েন্দা সংস্থার প্রতি নির্দেশনা ছিল বড় মাদক ব্যবসায়ী ও চিহ্নিত গডফাদার এবং তাদের যারা আশ্রয়-প্রশ্রয় দেয়, তাদের তালিকা করার। তারা কিছু তালিকা তৈরি করেছে। এগুলো যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ