IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> জাতীয় >> শিশুদের রুপান্তরমুখী উন্নয়ন যাত্রায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদযাপন

শিশুদের রুপান্তরমুখী উন্নয়ন যাত্রায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদযাপন

ধূমকেতু প্রতিবেদক, গাজীপুর : “ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সুবর্ণ জয়ন্তী সফল ও স্বার্থক হোক। দুস্থ, অসহায় এবং অতিদরিদ্র মানুষ বিশেষ করে শিশুদের সার্বিক উন্নয়নে অবদান রেখে জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আরো বেশি আত্মনিয়োগ করুক মুজিব শতবর্ষে এই হোক আমাদের সকলের প্রত্যাশা” ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত সুবর্ণ জয়ন্তীর এক সুন্দর অনুষ্ঠানে ৫০ বছরের কেক কেটে উদ্বোধন ঘোষণার প্রাক্কালে কথাগুলো বললেন ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলাম।

তিনি আরও বলেন সকল ভালো কাজে বর্তমান জাতির জনকের যোগ্য উত্তরসুরী বাংলার নবদ্বিগন্তের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সবসময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশসহ সকল উন্নয়ন সহযোগিকে সহযোগিতা প্রদান করতে প্রস্তুত।

অদ্য ২৪ জানুয়ারি ২০২২ তারিখে রুপান্তরমুখী উন্নয়ন যাত্রার সুবর্ণ জয়ন্তী” উদ্যাপন উপলক্ষ্যে ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সুন্দর ও মনোজ্ঞ অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য প্রদান করেন, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইলিয়াস মেহেদী।

তিনি বলেন, আমরা চাই “ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ” এর মতো উন্নয়ন সহকারীরা চিরদিন দেশের উন্নয়নে আত্মনিয়োগ করুক।

অনুষ্ঠানে ঢাকা জেলা প্রশাসক অফিসের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য প্রদান করেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ” দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডিরেক্টর অপারেশন্স এবং প্রোগ্রাম কোয়ালিটি জনাব চন্দন জেড গোমেজ।

তিনি আরও বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে অত্যন্ত সফলতার সাথে এর কার্যক্রমের ৫০ বছর অতিক্রম করেছে। ভবিষ্যতে সরকারের প্রয়োজনে সামর্থ অনুযায়ী আরো সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ঘোষনা করছে।

অনুষ্ঠানে দুস্থ, অবহেলিত ও পিছিয়ে পরা জনগোষ্ঠির শিশুদের শীত নিবারণ এর জন্য কম্বল এবং প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আরবান এন্ড রুরালক্লাস্টার এর উপপরিচালক মঞ্জু মারীয়া পালমা।

এসময় উপস্থিত ছিলেন, আরবান এরিয়া কর্মসূচির ব্যবস্থাপক জোয়ান্না ডি রোজারিও, রনেট লিও গমেজ এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31