IMG-LOGO

বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রুয়েটের ৭ শিক্ষার্থী পাচ্ছেন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’রামেবির ভিসিকে জোর করেপদত্যাগ করানোর অভিযোগইংরেজি সাহিত্যের একজন”মাস্টার মশাই” অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভাবাউয়েটে আই-ইইই দিবস ২০২৬ উদযাপিতপরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ইসলামিয়া সরকারি কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচিগোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ছাগল,গরু বসতঘরসহ পুড়ে দিনমজুরের সর্বস্ব ছাইসিরাজগঞ্জে শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমীর ৫০ বছর পূর্তি উদযাপনরাজশাহীতে অনুমোদনহীন ভবনের ছাদে সুইমিংপুল, অপসারণে বাধা ও আরডিএ চেয়ারম্যানকে হুমকীবাগমারায় চার বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, যুবক পলাতকরাজশাহীতে বাড়ির নির্মাণাধীনটয়লেট ভেঙ্গে দেওয়ার অভিযোগ১৫ বছর পর শাহরুখের সঙ্গে কারিনা‘সাংবিধানিকভাবে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবে’ফুলবাড়ী সীমান্তে নারী ও শিশুকে পুশইনের অভিযোগ, শূন্যরেখায় অবস্থানসিরাজগঞ্জে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সমীক্ষা কার্যক্রমরাণীনগরে মাদক সেবির ৯মাসের কারাদন্ড
Home >> জাতীয় >> টপ নিউজ >> লিড নিউজ >> ‘সুবর্ণজয়ন্তীর আগেই শতভাগ বিদ্যুৎ’

‘সুবর্ণজয়ন্তীর আগেই শতভাগ বিদ্যুৎ’

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের ইচ্ছা ছিল মুজিববর্ষেই প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছাবো, ইতিমধ্যে ৯৭ ভাগ পৌঁছে দিয়েছি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী-২০২১’র মধ্যেই আমরা শতভাগ নিশ্চিত করব।’

তিনি বলেন, ‘কোন জায়গা যাতে অনাবাদি না থাকে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। যেভাবে করতে চান করেন, কিন্তু অনাবাদি জমি রাখা যাবে না। পাশাপাশি উৎপাদিত পণ্য বাজারজাত করতে হবে। তাই, আমার বাড়ি আমার খামার প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। যেখানে ১ লাখ ২১ হাজার ১৪২টি সমবায় সমিতি গঠন করা হয়েছে।’

আজ শনিবার ‘৪৯তম জাতীয় সমবায় দিবস-২০২০’ উদযাপন এবং ‘জাতীয় সমবায় পুরস্কার-২০১৯’ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভার্চুয়ালমাধ্যমে যুক্ত হয়েছিলেন তিনি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সময়বায়কে সবচেয়ে গুরুত্ব দিতেন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দেশের দারিদ্র, নিপীড়িত ও শোষিত মানুষদের ভাগ্য পরিবর্তনের জন্য বঙ্গবন্ধু সংগ্রাম চালিয়ে গেছেন। যেহেতু আমাদের ভৌগলিক সীমারেখা কম, জনসংখ্যা বেশি, তাই মানুষের জীবনের নিরাপত্তা ও কর্মসংস্থানের ব্যবস্থা করাই ছিল বঙ্গবন্ধুর মূল লক্ষ্য। বাংলাদেশের উন্নয়ন যাতে ধনী, দরিদ্র, গ্রাম, শহর সবকিছু মিলিয়ে সুষম হতে পারে সে চিন্তা থেকে তিনি সমবায়কে গুরুত্ব দিয়েছেন।’

বঙ্গবন্ধু কৃষি যান্ত্রীকিকরণের কথা চিন্তা করেছিলেন জানিয়ে সরকার প্রধান বলেন, ‘স্বাধীনতা পরবর্তী সময়ে যুদ্ধবিধ্বস্ত একটি দেশের মানুষকে সাহায্য করার জন্য বঙ্গবন্ধু দুগ্ধ খামার, যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি, সমবায় সমিতি গঠন, ট্রাক, বাস ও থ্রি হুইলারসহ বিভিন্ন কৃষিযন্ত্র কৃষকদের হাতে তুলে দেন। একইসঙ্গে খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণের জন্য কৃষি, তাঁতীদের জন্য সমবায় এমনকি বিসিক শিল্প নগরী ও কুঠির শিল্প গড়ে তোলেন।’

শীতে করোনার প্রকোপ বাড়ে জানিয়ে সেখান থেকে নিজেদের সুরক্ষিত রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সামনে শীত আসছে। শীতে করোনার প্রকোপ কিছুটা বাড়ে, সেখান থেকে নিজেদের সুরক্ষিত রাখতে হবে। আমরা যে স্বাস্থ্য নির্দেশনা দিয়েছি সেগুলো মেনে চলতে হবে। ইউরোপের অনেক দেশ কিন্তু লকডাউন ঘোষণা করেছে, আমরা এখনো করোনা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি।’

সমবায় সংশ্লিষ্টদের আন্তরিকতা ও দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সংবিধানে জাতির পিতা সমবায়ের কথা বলে গেছেন। বহুমাত্রিক সমবায়ের কথা বলেছেন। একা খাবো- এই মানসিকতা পরিহার করে নিজে খাবো সকলকে নিয়ে খাবো এই মানসিকতা নিয়ে আপনারা কাজ করুন।’

নারীদের সমবায়ে আরও এগিয়ে আসার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘নারীরা এগিয়ে এলে দুর্নীতি অনেকটা কমে যাবে। পাশাপাশি তাদের পরিবারও অনেক লাভবান হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930