IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘সঞ্চয় পকেটে রাখেন, খরচ কইরেন না’

‘সঞ্চয় পকেটে রাখেন, খরচ কইরেন না’

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, শ্রীলংকা বিপদে আছে। আমরা কিন্তু তেমন বিপদে নেই। সে ধরনের বিপদের সম্ভাবনাও নেই। নেপাল বিপদে আছে। তারা তাদের দেশের বাইরে যারা আছেন তাদের মেসেজ দিচ্ছে যে, দয়া করে পয়সা দেশে পাঠাও। আর আমাদের যারা বিদেশে আছেন তারা এমনিতেই অর্থ পাঠাচ্ছেন।

‘কিন্তু আমরা যদি কমপ্লিসিট হয়ে যাই, যদি বলি আমি এদিকে যাব না বা আমার যাওয়ার দরকার নেই, আমি ইগো নিয়ে বসে থাকব- তাহলে দিনশেষে কী হবে? পত্রিকায় যা পড়ি এবং টিভিতে যা দেখি তাতে মনে হয় বিশ্ব অর্থনীতি ভালো অবস্থাতে নেই। এ অবস্থা থেকে যেটা আমাদের রক্ষা করতে পারে- তা হলো নিজের ঘরে পর্যাপ্ত থাকা বা সঞ্চয়। যাদের সেভিংস (সঞ্চয়) আছে তাদের বলব, সেভিংসগুলো পকেটে রাখেন খরচ কইরেন না।’

নিরাপদ অভিবাসন বিষয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠানে শ্রমশক্তি রপ্তানি ও রেমিট্যান্স প্রসঙ্গে আলোচনার সময় মন্ত্রী এসব কথা বলেন।

বুধবার রাজধানীর অ্যাবাকাস কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তিনি। এতে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

আলোচনায় অংশ নেন অভিবাসন-বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিটের (রামরু) অধ্যাপক সিআর আবরার, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরীফুল হাসানসহ অভিবাসন খাত সংশ্লিষ্ট ব্যক্তি ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

মন্ত্রী বলেন, এখনো অনেক বিষয়ে আমাদের কাছে পর্যাপ্ত ডাটা নেই। যেমন দেশে ফেরত আসা প্রবাসী কর্মীর সংখ্যা। কোভিড ঘিরে দেশে শ্রমিকদের ফেরার ঢল নেমেছিল। এ অবস্থার মধ্যেও রেমিট্যান্সে সেই অর্থে প্রভাব পড়েনি। কারণ যারা ফিরেছেন তারা সব নিয়ে ফিরেছেন। এখন আবার যারা যাচ্ছেন তারাও রেমিট্যান্স পাঠাবেন। সাধারণত শুরুতে কিছু সঞ্চয় করে তারা পাঠানো শুরু করেন।

মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, তিন বছর হয়ে গেছে আমরা তাদের পেছনে ঘুরছি। এজন্য আমাদের সব ধরনের চেষ্টা অব্যাহত আছে।

সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, আমরা প্রবাসে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে এখন শুধু সংখ্যা দিয়ে নয়, যোগ্যতা নিশ্চিত করছি। আমরা তাদের মানবসম্পদ হিসাবে গড়ে তুলছি। চলতি বছরেও রেকর্ডসংখ্যক মানুষ দেশের বাইরে গেছেন। এ ধারা আমরা অব্যাহত রাখতে চাই।

অধ্যাপক সিআর আবরার বলেন, বৈদেশিক শ্রমবাজার ক্রমশই প্রতিযোগিতামূলক হচ্ছে। বিভিন্ন দেশ তাদের শ্রমশক্তিকে কাজে লাগানোর চেষ্টা করছে। এ অবস্থায় দক্ষ শ্রমশক্তি গড়ে তোলার বিকল্প নেই।

হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে দুই পয়সার বাজেটের মন্ত্রণালয় বলা হয়। আগামী বাজেটে এ মন্ত্রণালয়ে বরাদ্দ বাড়াতে হবে। তিনি বলেন, অনেক সেক্টরে প্রশিক্ষিত কর্মী পাওয়া যায় না। সেজন্য দক্ষ শ্রমিক তৈরিতে মনোযোগী হতে হবে।

ব্র্যাকের শরীফুল হাসান বিদেশে শ্রমশক্তি প্রেরণের সব জায়গাগুলোতে ডিজিটালাইজেশনের প্রতি গুরুত্বারোপ করেন

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31