IMG-LOGO

মঙ্গলবার, ২৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গণভবনের পেছনের সাবেক বাণিজ্য মেলার মাঠ ঘিরে রেখেছে এসআরবিমান্দায় সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্যের মতবিনিময়বাগমারায় সরকারি খাস জমিতে ভবন নির্মাণ, কাজ বন্ধ করলেন এসিল্যান্ডবাগমারায় পুকুরে গোসল করতে গিয়ে বৃদ্ধার মৃত্যুরাণীনগরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিরপরিচিতি সভা অনুষ্ঠিতনিয়ামতপুর ভুঁইফোড় সাংবাদিক সংগঠন ও অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধনমোহনপুরে শিক্ষক সমিতির সভাপতি আবুল হোসেন, সম্পাদক আঃ আলিমরাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার পরিচিতি সভাবরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ১৫ হাজার গভীর নলকূপকে সৌরচালিতকরার পরিকল্পনা, চেয়ারম্যান হাসান জাফির তুহিনসাইবার আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতি নেওয়ার প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীরমহাদেবপুরে নজরুল বর্ষের সমাপনী ও পুরস্কার বিতরণচীনের সমর্থন অব্যাহত থাকবে বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায়মহাদেবপুরে আইন শৃংখলাকমিটির সভাবাউয়েটে আন্তঃবিভাগ ইংলিশ পার্লামেন্টারি ডিবেটে আইন ও বিচার বিভাগ চ্যাম্পিয়নআবার নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন
Home >> জাতীয় >> টপ নিউজ >> লিড নিউজ >> দেশে করোনায় ৭২ চিকিৎসকের মৃত্যু

দেশে করোনায় ৭২ চিকিৎসকের মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত ৭২ জন চিকিৎসক মৃত্যুবরণ করেছেন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে ৭ জন প্রাণ হারিয়েছেন।

 

শনিবার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনায় আক্রান্ত হয়ে গত ১৫ এপ্রিল প্রথম মৃত্যুবরণ করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন আহমেদ। এরপর থেকে একে একে মৃত্যুবরণ করেন আরও ৭২ চিকিৎসক।

 

সর্বশেষ গত ২০ আগস্ট রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ডা. এবিএম সিদ্দিকুল ইসলাম। একইদিন পরিবার পরিকল্পনা অধিদফতরের সাবেক উপপরিচালক এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী (ব্যাচ ১০) ডা. সৈয়দ আকতার হোসেন মৃত্যুবরণ করেন।

 

এছাড়া ২০ আগস্ট পর্যন্ত সারাদেশে সর্বমোট ৭৬৬০ ডাক্তার, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মাচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্য ২৫৯১ জন চিকিৎসক, ১৯২০ জন নার্স এবং ৩১৪৯ জন অন্যান্য কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। সর্বোচ্চ সংখ্যক রাজধানী ঢাকায় ৮৬০ চিকিৎসক, ৭৭৫ নার্স এবং ৪৪০ জন অন্যান্য স্বাস্থ্যকর্মী ও কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হন।

 

উল্লেখ্য, দেশে গত ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। ২০ আগস্ট পর্যন্ত বিভিন্ন শ্রেণি ও পেশার সর্বমোট দুই লাখ ৯২ হাজার ৬২৫ জন করোনা রোগী শনাক্ত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031