IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> জাতীয় >> টপ নিউজ >> লিড নিউজ >> ইউনিক আইডির কাজ শুরু জানুয়ারিতে

ইউনিক আইডির কাজ শুরু জানুয়ারিতে

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশের প্রতিটি নাগরিককে একটি করে পরিচয়পত্র দিতে ইউনিক আইডি (ইউআইডি) প্রদান কার্যক্রম হাতে নিতে যাচ্ছে নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় (এনআইডি) নিবন্ধন অনুবিভাগ। এনআইডির পাশাপাশি জন্মের পর থেকে ১৮ বছর বয়সীদের ডাটাবেজের আওতায় আনা হবে। আগামী বছরের জানুয়ারি থেকে এই কার্যক্রম শুরু হবে।

প্রাথমিক পর্যায়ে ১০ থেকে ১৮ বছরের কিশোর-কিশোরীদের তথ্য সংরক্ষণ করা হবে ইসির জাতীয় তথ্য ভাণ্ডারে। এরপর জন্মের পর থেকে শিশুদের ইউআইডি প্রদান করা হবে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জন্ম ও মৃত্যু নিবন্ধন কর্তৃপক্ষ ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মধ্যে চুক্তি স্বাক্ষর করেছে।

ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ এসব তথ্য জানিয়েছে। তারা আরও বলছে, ইউআইডি হয়ে গেলে জন্মনিবন্ধন নম্বর, ভোটার নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, ব্যাংক হিসাব নম্বর, টিন নম্বর, পাসপোর্ট নম্বরসহ এমন অসংখ্য নম্বর সংরক্ষণ বা মনে রাখার প্রয়োজন হবে না। এই ইউআইডি দিয়েই চলবে সব কাজ।

যেভাবে করা হবে ইউআইডি
এনআইডি উইং বলছে, দেশের প্রতিটি নাগরিক জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটি নম্বর ব্যবহার করবে, যাকে বলা হচ্ছে ইউআইডি বা ইউনিক আইডি। ব্যক্তি যখন জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের জন্য নিবন্ধিত হবেন, তখন তাকে ইউআইডি প্রদান করা হবে। ইউনিক আইডি নম্বর বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত করা হবে। জন্ম নিবন্ধন কর্তৃপক্ষ একটি শিশুর জন্মের পরপরই এই ১০ ডিজিটের ইউআইডি প্রদান করবে। ইউআইডির জন্য জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের সিস্টেম এবং জন্ম নিবন্ধনের সিস্টেম দুটি জাতীয় পরিচয়পত্রের এই সিস্টেমের সাথে সংযুক্ত থাকবে।

ইতোমধ্যে যাদের বয়স ১৮ বছরের উপরে, অর্থাৎ যারা ইতোমধ্যে নিবন্ধিত হয়েছেন, তাদের ১০ ডিজিটের ইউআইডি নম্বর তৈরি করা হয়েছে। যাদের বয়স ১৮ বছরের নিচে, অর্থাৎ এখনো ভোটার হননি, তাদের জন্য নিম্নলিখিতভাবে ইউআইডি করা হবে।

যেসব ব্যক্তির বাবা-মা উভয়েরই এনআইডি নম্বর আছে, তাদের জন্য ব্যক্তির নাম, জন্ম তারিখ এবং বাবা-মায়ের এনআইডি নম্বর ও জন্ম তারিখ ইসির সার্ভারে পাঠাতে হবে। ইসির সার্ভার পিতা-মাতার এনআইডি নম্বর যাচাই করে ওই ব্যক্তির জন্য স্বয়ংক্রিয়ভাবে ইউআইডি নম্বর পাঠাবে।

যেসব ব্যক্তির বাবা অথবা মায়ের এনআইডি নম্বর আছে, তাদের ক্ষেত্রে ব্যক্তির নাম, জন্ম তারিখ এবং বাবা অথবা মায়ের এনআইডি নম্বর ও জন্ম তারিখ ইসির এনআইডি সার্ভারে পাঠাতে হবে। ইসির সার্ভার বাবা অথবা মায়ের এনআইডি নম্বর যাচাই করে ওই ব্যক্তির জন্য ইউআইডি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে পাঠাবে।

যেসব ব্যক্তির বাবা অথবা মা কারও এনআইডি নম্বর নেই তাদের নাম, জন্ম তারিখ অথবা ভাই-বোন বা উপযুক্ত অভিভাবকের এনআইডি নম্বর ও জন্ম তারিখ ইসির সার্ভারে পাঠাতে হবে এবং ইসি সার্ভার পাঠানো এনআইডি নম্বর যাচাই করে ওই ব্যক্তির জন্য ইউআইডি পাঠাবে।

যাদের বয়স ১৮ বছরের উপরে, অর্থাৎ ইতোমধ্যে যারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন, তাদের ইউআইডির জন্য ব্যক্তির এনআইডি নম্বর, জন্ম তারিখ ও ফিঙ্গার প্রিন্ট পাঠালে এর সঠিকতা যাচাই করে ওই ব্যক্তির ইউআইডি দেয়া হবে। অথবা কোনো ব্যক্তির এনআইডি নম্বর জন্ম তারিখ, বাবার নাম, মায়ের নাম ইসির সার্ভারে পাঠালে ওই ব্যক্তিকে ইউআইডি প্রদান করা হবে। বর্তমানে লেমিনেটিং কার্ড এবং স্মার্ট কার্ডে থাকা ১০ সংখ্যার এনআইডিটি ব্যক্তির ইউআইডি কার্ড।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31