IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> জাতীয় >> টপ নিউজ >> লিড নিউজ >> ‘আমরা ওই অবস্থায় যেতে চাই না’

‘আমরা ওই অবস্থায় যেতে চাই না’

ধূমকেতু নিউজ ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক পরাটা খুব জরুরি। মাস্ক পরলে নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন এবং আপনার পরিবার ভালো থাকবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা যদি মাস্ক পরি, সামাজিক দূরত্ব মেনে কাজ করি। তাহলে আমাদের দেশে করোনাভাইরাসের মৃত্যুর হার বাড়বে না এবং সংক্রমণ হার নিয়ন্ত্রণে রাখতে পারব।

শনিবার দুপুরে মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমেরিকায় করোনাভাইরাসের জন্য যে ওষুধ ব্যবহার করা হয়। আমাদের দেশে ঠিক একই ওষুধ ব্যবহার করা হচ্ছে। করোনার প্রথম দিকে দেশে মাত্র একটি আরটি পিসিআর ল্যাব ছিল। আর এখন দেশে ১১৫টি আরটি পিসিআর ল্যাব রয়েছে। যার মাধ্যমে মানুষ করোনাভাইরাসের পরীক্ষা করাতে পারছে। করোনাভাইরাসের জন্য আমরা অক্সফোর্ড ভ্যাকসিন গ্রহণ করেছি। বিশ্বের সবচেয়ে ভালো ভ্যাকসিন ম্যানুফ্যাকচারাল ইন্ডিয়ার সঙ্গে চুক্তি করা হয়েছে। যখনই তারা তৈরি করবে এবং বাজারজাত করার অনুমতি পাবে তখনই আমরা ভ্যাকসিন পেয়ে যাব।

জাহিদ মালেক আরও বলেন, যে দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেশি হয়েছে, সে দেশের অর্থনৈতিক বিপর্যয়ে নেমে এসেছে। করোনার কারণে মানুষের বেকার সমস্যা, দারিদ্রতা ও সামাজিক অস্থিরতা বৃদ্ধি পেয়েছে। আমরা ওই অবস্থায় যেতে চাই না। কারণ অন্য দেশের তুলনায় আমরা অনেক ভালো। আমরা ভারতের মতো অর্থনৈতিকভাবে মাইনাসে যেতে চাই না।

অনুষ্ঠানে কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে পুলিশ সুপার রিফাত রহমান শামীম, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ফৌজিয়া খান, উপাধ্যক্ষ ডা. শিশির রঞ্জন দাশ ও প্রকল্প পরিচালক ডা. খান মোহাম্মদ আরিফ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবদুস সালাম, বিএমএর মানিকগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ডা. রাজিব বিশ্বাস প্রমুখ বক্তব্য দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31