IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> জাতীয় >> টপ নিউজ >> লিড নিউজ >> রাস্তা সত্যিই হচ্ছে কিনা, কোয়ালিটি ঠিক থাকছে কিনা নজরদারি করুন

রাস্তা সত্যিই হচ্ছে কিনা, কোয়ালিটি ঠিক থাকছে কিনা নজরদারি করুন

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা গ্রামীণ রাস্তা ও অবকাঠামো নিয়ে অনেক কাজ করছি। সরকারি অর্থ ব্যয়ে সারা দেশে যেসব রাস্তা, সেতু ও কালভার্ট তৈরি করা হচ্ছে। কাজগুলো সত্যিকার হচ্ছে কিনা, কোয়ালিটি ঠিক থাকছে কিনা- সেটি নজরদারি করতে হবে। ভালো করে ফলো করতে হবে।

একইসঙ্গে প্রধানমন্ত্রী সারা দেশের গ্রামীণ সড়ক অবকাঠামো নির্মাণে একটি মহাপরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সংশ্লিষ্ট একটি প্রকল্প নিয়ে আলোচনাকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন। সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষ থেকে সরকারপ্রধানের সঙ্গে ভিডিও কনফারেন্সের যুক্ত হন।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা সচিব মো. আসাদুল ইসলাম। তিনি বলেন, কোন রাস্তা, কত রাস্তা, কোথায় করা হবে- সে বিষয়ে একটি মাস্টারপ্ল্যান চেয়েছেন প্রধানমন্ত্রী। ত্রাণ মন্ত্রণালয়সহ আরও কয়েকটি মন্ত্রণালয় গ্রামীণ অবকাঠামো নির্মাণে কাজ করলেও মাননীয় প্রধানমন্ত্রী মূলত স্থানীয় সরকার মন্ত্রণালয়কে এই নির্দেশনা দিয়েছেন।

সচিব বলেন, ‘গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প: বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর জেলা’ শীর্ষক প্রকল্পের সংশোধনী অনুমোদন দিয়ে প্রকল্পটি নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেয়ার সময় প্রধানমন্ত্রী অনেক বিষয়ে কথা বলেছেন। তবে গুরুত্ব দিয়ে বলেছেন, আমরা গ্রামীণ রাস্তা ও অবকাঠামো নিয়ে অনেক কাজ করছি। কাজগুলো সত্যিকার হচ্ছে কিনা, কোয়ালিটি কাজ হচ্ছে কিনা- সেটা ভালো করে ফলো করতে হবে।

পরিকল্পনা সচিব বলেন, প্রধানমন্ত্রী বলেছেন- রাস্তাগুলো যেন দীর্ঘদিন ব্যবহার করা হয়, তার কোয়ালিটি যেন ঠিক থাকে। রাস্তায় যেন পানি না জমে, কারণ রাস্তায় পানি জমলে রাস্তা নষ্ট হয় যায়। সেটা ভালোভাবে দেখতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31