IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> জাতীয় >> টপ নিউজ >> বিজিবির ডিসেম্বরে ১০৬ কোটি ৯২ লাখ টাকার চোরাই পণ্য ও মাদক উদ্ধার

বিজিবির ডিসেম্বরে ১০৬ কোটি ৯২ লাখ টাকার চোরাই পণ্য ও মাদক উদ্ধার

ধূমকেতু নিউজ ডেস্ক : সদ্য সমাপ্ত ২০২২ সালের ডিসেম্বরে দেশের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০৬ কোটি ৯২ লাখ ৫৯ হাজার টাকার চোরাই পণ্য, মাদকদ্রব্য এবং অস্ত্র ও গোলাবারুদ উদ্বার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব ঘটনায় ১৫৫ জনকে আটক করা হয়েছে। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করায় ৩৮ জন বাংলাদেশি ও তিনজন ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

রোববার (১ জানুয়ারি) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিসেম্বর মাসে দেশের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাদক ও নেশা জাতীয় দ্রব্য উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে দুই লাখ ৮২ হাজার ৭০৯ পিস ইয়াবা, ছয় কেজি ৩৭০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১৪ হাজার ৩২৬ বোতল ফেনসিডিল, ২৩ হাজার ৮১৬ বোতল বিদেশি মদ, দুই হাজার ৭২৯ ক্যান বিয়ার, দুই হাজার ৬৯৬ কেজি গাঁজা, ১৪ কেজি হেরোইন, ২২ হাজার ৭৬২টি ইনজেকশন, ছয় হাজার ৮৯২টি ইস্কাফ সিরাপ, এক হাজার ৪৩৪ বোতল এমকেডিল বা কফিডিল, সাত হাজার ৭৭০টি সেনেগ্রা ট্যাবলেট, ১৩ লাখ ৯৮ হাজার ৮৫৫টি বিভিন্ন ধরনে ওষুধ ও দুই লাখ নয় হাজার ৯২৭টি অন্যান্য ট্যাবলেট।

এতে আরও বলা হয়, উদ্ধার করা অন্যান্য পণ্যগুলো হলো- সাত কেজি ৬৩ গ্রাম সোনা, ১৭ কেজি ৩০০ গ্রাম রূপা, এক লাখ ৭৮ হাজার ৭০৩টি কসমেটিক্স সামগ্রী, ছয় হাজার ৫৩৮টি ইমিটেশন গহনা, ১২ হাজার ৯৮৭টি শাড়ি, তিন হাজার ৫৫টি থ্রিপিস বা চাদর বা কম্বল, দুই হাজার ৩৫৯টি তৈরি পোশাক, দুই হাজার ৩৪০ ঘনফুট কাঠ, পাঁচ হাজার ৫৩ কেজি চা পাতা, এক লাখ ১৬ হাজার ৪১০ কেজি কয়লা, ছয় হাজার ১০ ঘনফুট পাথর, একটি কষ্টি পাথরের মূর্তি, ৯৮ কেজি কচ্ছপের হাড়, ৪১৯ কেজি কারেন্ট জাল, এক হাজার ৩১৩ কেজি কীটনাশক, আটটি ট্রাক, নয়টি পিকআপ, ২৪টি সিএনজিচালিত অটোরিকশা ও ৫৫টি মোটরসাইকেল। এছাড়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি পিস্তল, একটি বন্দুক, ছয়টি গান, ছয়টি ককটেল, একটি আর্টিলারি গোলা, পাঁচ হাজার ১৪ রাউন্ড গুলি ও ২৯৫ কেজি ৬৫০ গ্রাম বিস্ফোরক সদৃশ বস্তু।

এছাড়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৫৫ জনকে আটক করা হয়েছে। আর অবৈধভাবে সীমান্ত অতিক্রম করায় ৩৮ জন বাংলাদেশি ও তিনজন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31