IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> জাতীয় >> লিড নিউজ >> মঞ্চ ভেঙে পড়ে গেলেন ওবায়দুল কাদের

মঞ্চ ভেঙে পড়ে গেলেন ওবায়দুল কাদের

ধূমকেতু নিউজ ডেস্ক : ছাত্রলীগের আনন্দর‍্যালির উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ ভেঙে পড়ে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ অন্যান্য নেতাকর্মীরা।

শুক্রবার (৬ জানুয়ারী) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে এ ঘটনা ঘটে। অতিরিক্ত মানুষ ওঠায় মঞ্চ ভেঙে পড়ে বলে নেতাকর্মীদের ধারণা।

বিকেল ৪টার কিছুক্ষণ আগে শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শুরু করেন ওবায়দুল কাদের। এসময় মঞ্চে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন। বক্তব্যের এক পর্যায়ে মঞ্চ ভেঙে সবাই পড়ে যান। এতে অনেকেই কম-বেশি আহত হয়েছে বলে জানা গেছে।

তাৎক্ষণিকভাবে ছাত্রলীগ নেতারা ওবায়দুল কাদেরকে জড়িয়ে ধরলে তিনি বড় ধরনের বিপ থেকে রক্ষা পান। পরে পুলিশ সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক করলে ওবাদুল কাদের অপরাজেয় বাংলার পাদদেশেই আবার বক্তব্য শুরু করেন এবং শোভাযাত্রার উদ্বোধন করেন।

এসময় ওবায়দুল কাদের বলেন, পঁচাত্তর পরবর্তী সময়ে আমরা ছাত্রলীগ করতে গিয়ে আহত হয়েছিলাম, রক্তাক্ত হয়েছিল অনেকেই, গুরুতর আহত হয়ো ছে অনেকেই। আজ তো এটা স্টেজ ভেঙে পড়েছে, এটা স্বাভাবিক একটা ব্যাপার। তবে আমি বলব, এই যে নেতাদের মঞ্চে ওঠা, এত নেতা আমার দরকার নাই। আমাদের আরও কর্মী দরকার। স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট কর্মী দরকার। এত নেতা আমাদের দরকার নাই। যে কোনো অনুষ্ঠানে গেলে সামনের লোকের চেয়ে মঞ্চে লোক বেশি। এত নেতা কেন? নেতা উৎপাদনের এত বড় কারখানা আমাদের দরকার নাই।

এর আগে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী শোভাযাত্রায় যোগ দিতে রাজধানীর সব থানা এবং ইউনিটের নেতাকর্মীরা জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান সভাপতি, সাধারণ সম্পাদকসহ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ এর অন্তর্গত সকল থানা ও ওয়ার্ড ও ইউনিটির নেতাকর্মীরা এই শোভাযাত্রায় অংশ নেন বলে জানা গেছে।

গত ৪ জানুয়ারি ছিল ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠবার্ষিকী। এ উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে ভারতীয় উপমহাদেশের ঐতিহ্যবাহী সংগঠনটি। এর অংশ হিসেবে শুক্রবার প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা হলো।

শোভাযাত্রায় অংশ নিতে নেতাদের পিছনে মিছিলে যাওয়ার সময় কলা ভবনের সামনে ছাত্রলীগের নেতাকর্মীদের কয়েক দফায় মুখোমুখি সংঘর্ষের ঘটনাও ঘটে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31