IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> জাতীয় >> টপ নিউজ >> লিড নিউজ >> যুবদল নেতাদের নির্দেশে ‘নাশকতার ছক’

যুবদল নেতাদের নির্দেশে ‘নাশকতার ছক’

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকা-১৮ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরি করতে নাশকতার ছক তৈরি করেছিলেন স্থানীয় যুবদলের একাধিক নেতা। যুবদলের কয়েকজন শীর্ষ নেতার নির্দেশে তারা এই ছক তৈরি করেছিলেন।

নির্বাচন চলাকালীন সময়ে বিভিন্ন ভোট কেন্দ্রে বোমা বিস্ফোরণ ঘটিয়ে নির্বাচন বানচাল করতে তারা একটি নির্মাণাধীন ভবনে বোমা তৈরি করেন। নাশকতার মাধ্যমে আতঙ্ক তৈরির মধ্য দিয়ে সারা দেশের নেতাকর্মীদের নাশকতায় উদ্বুদ্ধ করাও ছিল তাদের উদ্দেশ্য।

স্থানীয় যুবদলের দুই নেতাসহ ৬ জনকে গ্রেফতারের পর এসব তথ্য জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি জানায়, শুক্রবার উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩১টি হাতবোমাসহ মামুন পারভেজ ও সুমন শেখকে গ্রেপ্তার করা হয়। মামুন তুরাগ থানা যুবদলের সাধারণ সম্পাদক। সুমন শেখ ৫৪ নম্বর ওয়ার্ড যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি। তারা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, নির্বাচনে নাশকতা করার জন্য যুবদলের কেন্দ্রীয় কয়েক নেতা তাদের কয়েক লাখ টাকা দিয়েছেন। নির্বাচনের দুই সপ্তাহ আগে গোপন বৈঠকের মাধ্যমে নাশকতার পরিকল্পনার কথা জানানো হয়। বোমা তৈরির দায়িত্ব দেয়া হয় সুমন শেখকে। যুবদলের স্থানীয় দুই নেতার দেয়া তথ্যের ভিত্তিতে শনিবার উত্তরা পশ্চিম ও তুরাগ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চারজন হলেন, সোহরাব হোসেন, তৌহিদুল ইসলাম, সেলিম মিয়া ও উজ্জল মিয়া। এদিকে উত্তরা পশ্চিম থানা যুবদলের সাধারণ সম্পাদক ফেরদৌস মজুমদার পলাতক রয়েছেন।

ডিবির উত্তরা বিভাগের এডিসি বদরুজ্জামান জিল্লু বলেন, ৬ জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা যেসব তথ্য দিয়েছেন এগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31