IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> জাতীয় >> টপ নিউজ >> লিড নিউজ >> `সেনাবাহিনী যেকোনো প্রয়োজনে দায়িত্ব পালনে প্রস্তুত’

`সেনাবাহিনী যেকোনো প্রয়োজনে দায়িত্ব পালনে প্রস্তুত’

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনাভাইরাস মহামারিসহ দেশ ও জাতির যেকোনো প্রয়োজনে সেনাবাহিনীর সদস্যরা অতীতের মতোই দায়িত্ব পালনে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। আজ সোমবার সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের হেলমেট অডিটরিয়ামে প্রশংসনীয় ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদক প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সেনাপ্রধান বলেন, মহামারি করোনাভাইরাস নিয়ন্ত্রণে দেশের অভ্যন্তরে সেনাবাহিনীর সদস্যরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দক্ষতার সঙ্গে দায়িত্বপালনের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিকভাবে সরকারের ভাবমূর্তি বাড়িয়েছে। বিভিন্ন সামাজিক উন্নয়ন ও প্রাকৃতিক দুর্যোগ, জাতি গঠনমূলক কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের আপামর জণসাধারণকে প্রতিনিয়ত সহযোগিতা করে যাচ্ছে, যা সেনাবাহিনীর সাংবিধানিক দায়িত্ব।

২০১৯/২০২০ সালে শান্তিকালীন বিভিন্ন প্রশংসনীয় ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ১২৩ জন সেনাসদস্যকে আজ পদক তুলে দেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। অনুষ্ঠানে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই শান্তিকালীন পদকপ্রাপ্তদের প্রশংসনীয় কর্মকাণ্ডের সারসংক্ষেপ তুলে ধরা হয়। সেনাপ্রধান তাঁর বক্তব্যের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি যথাযথ শ্রদ্ধা জ্ঞাপনপূর্বক উল্লেখ করেন যে, ‘এ পদক প্রদান অন্য সেনাসদস্যদেরও সেনাবাহিনী ও দেশের স্বার্থে নিবেদিত হয়ে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করবে।’

এর আগে গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে সুদক্ষ ব্যবস্থাপনা ও দৃষ্টান্তমূলক নেতৃত্ব প্রদানের মাধ্যমে দেশ ও জাতীয় প্রয়োজনে সেনাবাহিনীকে যথাযথভাবে পরিচালনা করায় এবং বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে অসামান্য অবদান রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাপ্রধানকেও ‘সেনাবাহিনী পদক’ প্রদান করেন।
শীর্ষনিউজ/এসএসআই

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31