IMG-LOGO

বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রুয়েটের ৭ শিক্ষার্থী পাচ্ছেন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’রামেবির ভিসিকে জোর করেপদত্যাগ করানোর অভিযোগইংরেজি সাহিত্যের একজন”মাস্টার মশাই” অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভাবাউয়েটে আই-ইইই দিবস ২০২৬ উদযাপিতপরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ইসলামিয়া সরকারি কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচিগোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ছাগল,গরু বসতঘরসহ পুড়ে দিনমজুরের সর্বস্ব ছাইসিরাজগঞ্জে শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমীর ৫০ বছর পূর্তি উদযাপনরাজশাহীতে অনুমোদনহীন ভবনের ছাদে সুইমিংপুল, অপসারণে বাধা ও আরডিএ চেয়ারম্যানকে হুমকীবাগমারায় চার বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, যুবক পলাতকরাজশাহীতে বাড়ির নির্মাণাধীনটয়লেট ভেঙ্গে দেওয়ার অভিযোগ১৫ বছর পর শাহরুখের সঙ্গে কারিনা‘সাংবিধানিকভাবে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবে’ফুলবাড়ী সীমান্তে নারী ও শিশুকে পুশইনের অভিযোগ, শূন্যরেখায় অবস্থানসিরাজগঞ্জে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সমীক্ষা কার্যক্রমরাণীনগরে মাদক সেবির ৯মাসের কারাদন্ড
Home >> জাতীয় >> টপ নিউজ >> লিড নিউজ >> মুষ্টিমেয় ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ না দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

মুষ্টিমেয় ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ না দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ধূমকেতু নিউজ ডেস্ক : মুষ্টিমেয় ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ না দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, একক বা মুষ্টিমেয় ঠিকাদার প্রতিষ্ঠান যখন একাধিক প্রকল্পের কাজ পায় তখন প্রকল্পের বাস্তবায়ন বিলম্বিত হয়। এজন্য কতগুলো প্রতিষ্ঠান কাজ করছে, কী কী প্রকল্পের কাজ করছে, কোন প্রতিষ্ঠান কতটা প্রকল্পে কাজ করছে এবং সময়মতো কাজ শেষ করেছে কিনা- এজন্য একটি তালিকা তৈরি করতে হবে।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এই তালিকা করে প্রকাশ করবে। বিশেষ করে রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত প্রকল্পের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটছে। এজন্য কোনো প্রতিষ্ঠান যদি কাজ পায় সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত যাতে নতুন কাজ না পায় সেটি নিশ্চিত করতে হবে বলেও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এসব নির্দেশ দেন তিনি।

বৈঠক শেষে পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান।

পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, দুটি উদ্দেশ্যে প্রধানমন্ত্রী এমন নির্দেশনা দিয়েছেন। এক হচ্ছে, নতুন নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান যাতে গড়ে উঠতে পারে। দুই হচ্ছে, কাজগুলো সময়মতো বাস্তবায়ন সম্ভব হবে।

ব্রিফিংয়ে তিনি আরও জানান, করোনা ভ্যাকসিনের বিষয়ে বিশেষ উদ্যোগ নেয়ার নির্দেশও দিয়েছেন প্রধানমনন্ত্রী। এক্ষেত্রে তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন, শুধু ভ্যাকসিন সংগ্রহই নয়, এর যথাযথ সংরক্ষণেও গুরুত্ব দিতে হবে এবং বেশি পরিমাণ মানুষকে ভ্যাকসিন দিতে হবে। যাতে সঠিকভাবে পরিবহন, সংরক্ষণ ও প্রয়োগ করা যায়। এজন্য যারা ভাকসিন প্রয়োগ করবেন তাদের প্রশিক্ষণ দিতে হবে। এছাড়া ভ্যাকসিনের কারণে যেসব বর্জ্য উৎপাদন হবে (তুলা, সিরিঞ্জ ইত্যাদি) সেগুলো যথাযথভাবে অপসারণ ও ব্যবস্থাপনা করতে হবে। কেননা এটি একটি বিশেষ ধরনের ভাইরাসের ভ্যাকসিন। এভাবেই করোনার সেকেন্ড ওয়েভ মোকাবেলা করতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930