IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধন
Home >> জাতীয় >> টপ নিউজ >> লিড নিউজ >> সরকারি জমি দখলের অভিযোগে বগুড়ায় দুদকের অভিযান

সরকারি জমি দখলের অভিযোগে বগুড়ায় দুদকের অভিযান

ধূমকেতু নিউজ ডেস্ক : বগুড়া জেলার কাহালু উপজেলায় ৭৪ শতাংশ সরকারি খাস জমি স্থানীয় প্রভাবশালী মহলের মাধ্যমে জোরপূর্বক দখল এবং ভুয়া রেকর্ডপত্র দিয়ে নিজেদের নামে রেকর্ড করার অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৫ নভেম্বর) সংস্থাটির এনফোর্সমেন্ট ইউনিটে আসা অভিযোগের ভিত্তিতে দুদকের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম ও উপ-সহকারী পরিচালক সুদীপ কুমার চৌধুরীর সমন্বয়ে গঠিত টিম এই অভিযান পরিচালনা করেন। দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, অভিযানের সময় দুদক টিম কাহালু উপজেলা সদর ইউনিয়ন ভূমি অফিস থেকে সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করে পর্যালোচনা করেন এবং দখল করা সরকারি খাস জমি সরেজমিনে পরিদর্শন করেন। অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনায় সরকারি খাস জমি দখল ও দুর্নীতির আশ্রয় নিয়ে অবৈধভাবে জাল পর্চা ও খতিয়ান তৈরির প্রমাণ পায় দুদক টিম। পরে তারা ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের রেকর্ডপত্র সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবস্থাপনার বিষয়ে অধিকতর দায়িত্বশীল ও যত্নবান হওয়ার জোর তাগিদ দেন।

অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট রেকর্ডপত্র পরবর্তীতে বিস্তারিত পর্যালোচনা করে কমিশনে প্রতিবেদন উপস্থাপন করবে অভিযান পরিচালনাকারী টিম বলে দুদকের পক্ষ থেকে জানানো হয়।

এছাড়া মাদারীপুর জেলার সদর উপজেলার দুর্গাবদ্দীহাট দাখিল মাদ্রাসার অফিস সহকারী জাল সনদপত্র ব্যবহার করে ১৭ বছর যাবত চাকরি করে সরকারি বেতন-ভাতা উত্তোলন করছেন সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে ফরিদপুরের দুদক টিম ভিন্ন একটি অভিযান পরিচালনা করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31