IMG-LOGO

বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রুয়েটের ৭ শিক্ষার্থী পাচ্ছেন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’রামেবির ভিসিকে জোর করেপদত্যাগ করানোর অভিযোগইংরেজি সাহিত্যের একজন”মাস্টার মশাই” অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভাবাউয়েটে আই-ইইই দিবস ২০২৬ উদযাপিতপরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ইসলামিয়া সরকারি কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচিগোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ছাগল,গরু বসতঘরসহ পুড়ে দিনমজুরের সর্বস্ব ছাইসিরাজগঞ্জে শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমীর ৫০ বছর পূর্তি উদযাপনরাজশাহীতে অনুমোদনহীন ভবনের ছাদে সুইমিংপুল, অপসারণে বাধা ও আরডিএ চেয়ারম্যানকে হুমকীবাগমারায় চার বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, যুবক পলাতকরাজশাহীতে বাড়ির নির্মাণাধীনটয়লেট ভেঙ্গে দেওয়ার অভিযোগ১৫ বছর পর শাহরুখের সঙ্গে কারিনা‘সাংবিধানিকভাবে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবে’ফুলবাড়ী সীমান্তে নারী ও শিশুকে পুশইনের অভিযোগ, শূন্যরেখায় অবস্থানসিরাজগঞ্জে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সমীক্ষা কার্যক্রমরাণীনগরে মাদক সেবির ৯মাসের কারাদন্ড
Home >> জাতীয় >> টপ নিউজ >> লিড নিউজ >> করদাতাদের সময়মতো আয়কর প্রদানের আহ্বান রাষ্ট্রপতির

করদাতাদের সময়মতো আয়কর প্রদানের আহ্বান রাষ্ট্রপতির

ধূমকেতু নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সম্মানিত করদাতাদের সময়মতো আয়কর প্রদানের আহ্বান জানিয়েছেন।

তিনি আগামীকাল ‘জাতীয় আয়কর দিবস’ উপলক্ষ্যে আজ দেয়া এক বাণীতে এ আহবান জানিয়ে বলেন, “জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে ৩০ নভেম্বর ‘জাতীয় আয়কর দিবস ২০২০’ পালিত হচ্ছে জেনে তিনি আনন্দিত। এ উপলক্ষ্যে সকল সম্মানিত করদাতা এবং কর বিভাগের সাথে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাষ্ট্রপতি।

এছাড়াও ‘সবাই মিলে দিব কর, দেশ হবে স্বনির্ভর- শ্লোাগানকে সামনে রেখে এ বছর জাতীয় আয়কর দিবসের প্রতিপাদ্য ‘স্বচ্ছ ও আধুনিক করসেবা প্রদানের মাধ্যমে করদাতা-বান্ধব পরিবেশ নিশ্চিতকরণ’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে তিনি মনে করেন।

রাষ্ট্রপতি বলেন, দেশের উন্নয়নের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে হলে অভ্যন্তরীণ সম্পদের পর্যাপ্ত যোগান অপরিহার্য। আর অভ্যন্তরীণ সম্পদ আহরণের অন্যতম প্রধান খাত হিসাবে আয়করের গুরুত্ব অপরিসীম। পৃথিবীর সকল উন্নত রাষ্ট্রের প্রধান রাজস্ব উৎস হিসেবে বিবেচিত হয় প্রত্যক্ষ কর বা আয়কর।

তিনি বলেন, আয়কর কেবল রাজস্ব আহরণের প্রধান খাত নয়, এটি অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার কার্যকরী একটি মাধ্যম। “আমরা রূপকল্প ২০২১ এবং রূপকল্প ২০৪১ এর পথ ধরে সুখী-সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার পথে অগ্রসর হচ্ছি। রূপকল্প ২০৪১ বাস্তবায়নে অভ্যন্তরীণ সম্পদ আহরণ বৃদ্ধির বিকল্প নেই। এরই ধারাবাহিকতায় দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে করদাতার সংখ্যা এবং আয়কর খাতে রাজস্ব আহরণ আরো বৃদ্ধি করতে হবে।”

জাতীয় রাজস্ব বোর্ড এ লক্ষ্যে আরো কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে আশা করে আবদুল হামিদ বলেন, করোনা মহামারির মধ্যেও রাষ্ট্রের রাজস্ব ভান্ডার সমৃদ্ধ করতে কর বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ নিরলস করসেবা প্রদান করে যাচ্ছেন যা অত্যন্ত প্রশংসনীয়। এছাড়াও আয়কর বিষয়ে জনসচেতনতা সৃষ্টি ও জনগণকে আয়কর প্রদানে উৎসাহিত করতে আয়কর দিবস উদ্যাপন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং এর মাধ্যমে দেশে একটি করবান্ধব সংস্কৃতির বিকাশ ঘটবে বলে তিনি মনে করেন।

রাষ্ট্রপতি জাতীয় আয়কর দিবস ২০২০’ উদ্যাপনের সাফল্য ও সার্থকতা প্রত্যাশা করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930