IMG-LOGO

সোমবার, ২৪ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদানগোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যুদেশের জনশক্তিকে দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদে পরিণত করাই এখন সরকারের প্রধান লক্ষ্য: এমপি মিলন২২ দিনে দেশে রেমিট্যান্স এল ২১৫ কোটি ডলারনন্দীগ্রামে নজরুল বর্ষ উপলক্ষ্যে আলোচনা সভামান্দায় এডিপির ৫ লাখ টাকারকাজে অনিয়মের অভিযোগরুয়েটে চালু হলো অটোমেশনের মাধ্যমে জার্নাল সাবমিশন-রিভিউ সহ ডিওআই প্রয়োগ‘২০২৪ ছিল চূড়ান্ত লড়াইয়ের মহড়া’বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, ওষুধের স্টক না থাকায় ক্ষোভ প্রকাশফুলবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা ও আদিবাসী নৃত্য অনুষ্ঠিতবিয়ে করলেন শিল্পী মহসিনা আক্তারসিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যেপ্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিতরাজশাহী সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছাবঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরনিয়ামতপুরে ব্যবসায়ীদের সঙ্গে এমপি মোস্তাফিজুর রহমানের মতবিনিময়
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘সিন্ডিকেট মানুষের টাকা শুষে নিচ্ছে, কিছুই করতে পারছি না’

‘সিন্ডিকেট মানুষের টাকা শুষে নিচ্ছে, কিছুই করতে পারছি না’

ধূমকেতু নিউজ ডেস্ক : কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, কিভাবে সিন্ডিকেট করে কোল্ড স্টোরেজগুলো সাধারণ মানুষের টাকা শুষে নিচ্ছে। আমরা অসহায়, কিছুই করতে পারছি না। কি একটা অসহায় অবস্থা। আমরা বেশি চাপ দিলে তারা বাজার থেকে আলু তুলে নিয়ে যায়।

বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, আলুতে আমরা স্বয়ংসম্পূর্ণ। আলুতে আমাদের ঘাটতি নেই। গত বছর আলুতে কৃষক দাম পায়নি তাই এ বছর তারা বেশী আলু চাষ করেনি। সেই সুযোগে এ বছর সিন্ডিকেট করে একটা অবস্থা তৈরি করা হয়েছে। এ সিন্ডিকেটের কারণে আমাদের মাঝেমধ্যে বিব্রতকর অবস্থায় পড়তে হয়।

তিনি বলেন, ফরিদপুর অঞ্চল পেঁয়াজের জন্য প্রসিদ্ধ এলাকা। পেঁয়াজ পচনশীল পণ্য। সঠিকভাবে সংরক্ষণ না করলে তা দ্রুত পচে যায়। আমরা পেঁয়াজ সংরক্ষণের জন্য একটি প্রযুক্তি উদ্ভাবন করেছি। ফরিদপুরে ৫০ থেকে ৬০টির মতো ব্যবহার করা হচ্ছে। এটা খুব কার্যকরী। ভবিষ্যতে আমরা এ প্রযুক্তি আরও ব্যাপকভাবে ব্যবহার করতে চাই। সঠিকভাবে পেঁয়াজ সংরক্ষণ করতে পারলে ভবিষ্যতে আর পেঁয়াজ আমদানি করতে হবে না।

নির্বাচন সামনে রেখে দেশ অস্থিতিশীল করতে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে আব্দুর রাজ্জাক বলেন, নানা চক্র এর পেছনে কাজ করছে। তারা (বিএনপি) ১৪ সালের নির্বাচন বানচাল করতে চেয়েছিল। হরতাল-অবরোধ দিয়ে অচল করতে চেয়েছিল। নিরীহ মানুষকে পুড়িয়ে মেরেছিল। গণতন্ত্রের নামে চরম বর্বরতা দেখিয়েছিল। গাড়ির দরজায় তালা দিয়ে যাত্রীদের পুড়িয়ে মেরেছিল। এর থেকে বীভৎস আর কী হতে পারে।

তিনি বলেন, তারা আবার হুমকি দিচ্ছে, বাংলাদেশকে অচল করে দেবে। তারা দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টায় ব্যস্ত। এটা দেশের জন্য, অর্থনীতির জন্য ক্ষতিকর। সচেতনতার সঙ্গে এই অপশক্তিকে মোকাবিলা করতে হবে।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তারের সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে উপসচিব মোহাম্মদ রাজীব সিদ্দিকী, ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মো. শাহজাহান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক মোল্লা, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস প্রমুখ বক্তব্য রাখেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031