IMG-LOGO

রবিবার, ৩১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিতরাণীনগরে রানারদের অংশগ্রহনে ১০কিলোমিটার দৌড় অনুষ্ঠিতভারত-পাকিস্তানের মতো টেবিলে বসে আমাদের স্বাধীনতা আসেনি : ভূমিমন্ত্রী মিনুজিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে ছাত্রদলের রক্তদান কর্মসূচিমহাদেবপুরে পারিবারিক বিরোধে দুইভাইকে মারপিটের অভিযোগবাগামারায় শিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিতসিংড়ার আদর্শ গ্রাম হুলহুলিয়া পরিদর্শনে রাজশাহী রেঞ্জের ডিআইজিশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষেরাজশাহীতে পতাকা উত্তোলনঈদে বিনামূল্যে চামড়া ছাড়ানো ও সংরক্ষণেবাঘায় আনসার-ভিডিপির ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগকুষ্টিয়ায় অটোরিকশা-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধেরকুষ্টিয়ায় সন্তানকে নদীতে ফেলে মায়ের আত্মহত্যার চেষ্টা, মা জীবিত উদ্ধার, নিখোঁজ শিশুএবার কানাডার বিশ্বকাপ দল ঘোষণাজিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানআজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীলাউয়াছড়ায় তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
Home >> জাতীয় >> লিড নিউজ >> যুবদল নেতা আপন গ্রেপ্তার

পুলিশ সদস্য হত্যা

যুবদল নেতা আপন গ্রেপ্তার

ধূমকেতু নিউজ ডেস্ক : বিএনপির মহাসমাবেশ চলাকালে পুলিশ সদস‌্য হত্যা মামলায় আপন হোসেন নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পটুয়াখালীর গলাচিপা থেকে তাকে ‌গ্রেপ্তা‌রের করা হয়েছে বৃহস্প‌তিবার বি‌কে‌লে জা‌নি‌য়েছে পু‌লিশ।

ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে পুলিশ হত্যায় সরাসরি জড়িত আপন আহমেদ। তিনি ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বয়ক।

পু‌লিশ জানায়, ২৮ অক্টোবর বিএনপির উদ্যোগে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মহাসমাবেশে বিএনপির পদধারী দুষ্কৃতিকারীরা পুলিশ সদস্যদের ওপর নারকীয় আক্রমণ চালায়। এতে আমিরুল না‌মের একজন পু‌লিশ সদস‌্য নিহত হন। প‌রে ঘটনার ভিডিও ফুটেজে শনাক্ত ক‌রে যুবদল নেতা আপন‌কে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে বিস্তারিত পরে জানানোর কথা জানান ঢাকা জেলার এস‌পি আসাদুজ্জামান।

উল্লেখ্য, ২৮ অক্টোবর রাজধানীর ফকিরাপুল চার রাস্তার মোড়ে বিএনপির সঙ্গে সংঘর্ষ চলাকালে ডিউটিরত অবস্থায় আমিরুল ইসলাম মোল্লা (৩২) নামে এক কনস্টেবল নিহত হন। নিহত পুলিশ সদস্যের গ্রামের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ