IMG-LOGO

সোমবার, ২৫ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহীর সিটি হাট পরিদর্শন করলেন পুলিশ কমিশনারগন্ধ ভাদালী পাতার বড়ালিবিয়া থেকে আরও ১৭০ বাংলাদেশি দেশে ফিরলেন‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নজরুলই ছিলেন মূল অনুপ্রেরণা’“পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী”আমি বাড়ি আসছি মা, তোমাদের সঙ্গে ঈদ করবোনিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যুরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩হাম ও উপসর্গে নিয়ে ১৭ জনের মৃত্যুমহাদেবপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহসড়ক দূর্ঘটনায় নিহত ২পোরশায় দুস্থ ও গরিবদের মাঝে আর্থিক সহায়তা বিতরণপ্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ জন পরিচ্ছন্নতাকর্মী, বিতরণ করলেন রাসিক প্রশাসকটাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০জন মান্দারনিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণপবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, মিনায় লাখো মুসল্লি হাজির
Home >> জাতীয় >> লিড নিউজ >> মাটি ধসে মালয়েশিয়ায় নিহত ৩ বাংলাদেশির পরিচয় শনাক্ত

মাটি ধসে মালয়েশিয়ায় নিহত ৩ বাংলাদেশির পরিচয় শনাক্ত

ধূমকেতু নিউজ ডেস্ক : মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের মাচাংয়ের কাম্পুং মাকাতে সড়ক নির্মাণ প্রকল্পে কাজ করার সময় মাটি চাপা পড়ে নিহত তিন প্রবাসী বাংলাদেশির পরিচয় শনাক্ত হয়েছে।

নিহতরা হলেন পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার মনিরুল (৩১), শরীয়তপুর জেলার পালং থানার জাহিদুল খান (২০) ও মো. সাজ্জাদ হোসেন (২০)।

গত বৃহস্পতিবার (২ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছিল মাচাং জেলা পুলিশ সুপার মোহাম্মদ আদলি মাত দাউদ। তারা কাম্পুং মাকা এলাকার পুলাই চন্দংয়ে কাম্পুং জোহ থেকে কাম্পুং কুয়ালা সাত পর্যন্ত সড়ক নির্মাণের কাজে নিয়োজিত ছিলেন।

প্রত্যক্ষদর্শী আনিস আসিকিন আরিফিন বলেছেন, দুপুরে তিনি রান্না করছিলেন। এ সময় বাড়ির অদূরে একটি নির্মাণস্থলে শ্রমিকদের চিৎকার শুনতে পান। এ সময় বেশ কয়েকজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া বাংলাদশিদের উদ্ধারের জন্য চিৎকার করেন।

এক পর্যায়ে দুপুর ২টার দিকে বুলডোজারের সাহায্যে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে।

অগ্নিনির্বাপক কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করে পরবর্তী পদক্ষেপের জন্য নিহত তিন বাংলাদেশির মৃতদেহ পুলিশের কাছে হস্তান্তর করেছে এবং এঘটনায় করা মামলাটিকে আকস্মিক মৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

নিহত তিনজনই চলতি বছর মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন বলে জানা গেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news