IMG-LOGO

রবিবার, ২৩ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘২০২৪ ছিল চূড়ান্ত লড়াইয়ের মহড়া’বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, ওষুধের স্টক না থাকায় ক্ষোভ প্রকাশফুলবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা ও আদিবাসী নৃত্য অনুষ্ঠিতবিয়ে করলেন শিল্পী মহসিনা আক্তারসিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যেপ্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিতরাজশাহী সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছাবঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরনিয়ামতপুরে ব্যবসায়ীদের সঙ্গে এমপি মোস্তাফিজুর রহমানের মতবিনিময়ইমামের বিরুদ্ধে প্রতিবেশীকে মারধর-নির্যাতনের অভিযোগ, ২ মাস ধরে ঘর ছাড়া পুরো পরিবারকুষ্টিয়ায় সাংবাদিক দেবাশীষ দত্তসহ পরিবারের ৪ সদস্যের সৎকার- দাফন সম্পন্ন শোকস্তব্ধ কুষ্টিয়ার গণমাধ্যম অঙ্গণরংপুরে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধারগোমস্তাপুরে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানচাঁপাইনবাবগঞ্জে কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিতবাঘায় পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে প্রধান শিক্ষক-আয়া আটক, আদালতে সোপর্দরাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
Home >> জাতীয় >> লিড নিউজ >> দ্রুত সময়ের মধ্যে তফসিল ঘোষণা

দ্রুত সময়ের মধ্যে তফসিল ঘোষণা

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনের সম্ভাব্য সময় আমরা রাষ্ট্রপতিকে জানিয়েছি। তিনি তফসিল ঘোষণার সম্মতি দিয়েছেন নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে সম্ভাব্য তারিখ জানানো হবে।

আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।

সিইসি বলেন, জানুয়ারির ২৯ তারিখের মধ্যে নির্বাচন করার বাধ্যবাকতা রয়েছে। সেই বিষয়টি রাষ্ট্রপতিকে জানিয়েছি। নির্বাচন নিয়ে আমাদের সব ধরনের ধরনের প্রস্তুতি তাকে বলেছি। সব শুনে তিনি সন্তুষ্টি প্রকাশ করে নির্বাচনের তফসিল ঘোষণা করার সম্মতি দিয়েছেন। এখন আমরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে দ্রুত সময়ের মধ্যেই তফসিল ঘোষণা করব।

কাজী হাবিবুল আউয়াল বলেন, আমরা রাষ্ট্রপতিকে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কেও অবহিত করেছি। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেছেন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে হবে। এ ব্যাপারে কোনো সহযোগিতার প্রয়োজন হলে উনি আশ্বাস দিয়েছেন।

তফসিল ঘোষণা প্রসঙ্গে সিইসি বলেন, তারিখ ঠিক করতে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করতে হবে। তবে সেই তারিখ স্বল্প সময়ের মধ্যেই হবে।

তিনি বলেন, রাষ্ট্রপতি বলেছেন যে কোনো মূল্যে সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে হবে। আমাদের ওপর সাংবিধানিক যে দায়িত্ব আরোপ করা হয়েছে, সেখানে যে বাধ্যবাধকতা রয়েছে সে অনুযায়ী নির্ধারিত সময়ে, নির্ধারিত পদ্ধতিতে নির্বাচন করতে আমরা বদ্ধপরিকর।

তফসিল কি ১৫ তারিখের মধ্যেই হবে সাংবাদিকদের এমন প্রশ্নে সিইসি বলেন, এই সিদ্ধান্ত এখনও হয়নি। তবে দ্রুতই ঘোষণা করবো, কারণ সময় হয়ে গেছে।

রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান সিইসি। তিনি বলেন, আমরা বিভিন্ন রাজনৈতিক দল, সরকার, বিরোধী দলসহ জনগণের সহযোগিতা নিরবচ্ছিন্নভাবে কামনা করছি।

এ সময় অন্যান্য কমিশনার, নির্বাচন কমিশনের সচিব উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031