IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘বিএনপিকে নিয়ে বহির্বিশ্বের চাপ নেই’

‘বিএনপিকে নিয়ে বহির্বিশ্বের চাপ নেই’

ধূমকেতু নিউজ ডেস্ক : নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, বিএনপি যদি নির্বাচনে না আসে সেক্ষেত্রে বহির্বিশ্বের কোন চাপ নেই। নির্বাচনে কোন দল অংশগ্রহণ করবে বা করবে না এটা তাদের নিজস্ব সিদ্ধান্ত, এখানে তো এই সিদ্ধান্ত অন্যের উপরে চাপিয়ে দিতে পারি না।

মঙ্গলবার মাদারীপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের এক প্রশ্নর উত্তরে এ কথা বলেন তিনি।

ইসি মো. আলমগীর বলেন, বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করতে এখনও আহবান করা হচ্ছে। শুধু বিএনপিকে একাই নয়, ৪৪টি রাজনৈতিক দলকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আহবান করেছে কমিশন।

তিনি আরও বলেন, যারা আসেননি তাদের আহ্বান করেছি এবং আহ্বান অব্যাহত রয়েছে, নির্বাচনে আসেন। যদি এমনও হয় যে, সংবিধান অনুযায়ী যে নির্বাচন সময়সীমা রয়েছে সেটাকে রিএক্টজাস্ট করার জন্য, যতক্ষণ নির্বাচন পিছানো সম্ভব সেটাতেও আমরা রাজি আছি।

নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনে সেনাবাহিনী সম্ভবত থাকবে। এই বিষয়ে এখনও ফাইনাল ডিসিশন হয়নি। তবে পূর্বের জাতীয় নির্বাচনে যেহেতু সেনাবাহিনী মোতায়ন ছিল সেহেতু এবারের নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সম্ভবনা রয়েছে। সেইভাবে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।

নির্বাচনের প্রস্তুতি নিয়ে কমিশনার বলেন, নির্বাচন সুষ্ঠু করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে কমিশন। ভোটার তালিকা ও ভোটকেন্দ্র প্রস্তুত, নির্বাচনী সরঞ্জাম ঠিক করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তাদেরও প্রশিক্ষণ দেয়া শেষ হয়েছে। বিভিন্ন জেলায় রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বহিনীসহ নির্বাচন সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করা হচ্ছে। সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচন করার জন্য সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। আচারণ বিধিমালা প্রতিপালনের জন্য নির্বাহী ম্যাজিস্টেট মাঠে রয়েছে।

বহির্বিশ্বের উন্নয়নশীল দেশগুলো থেকে পর্যবেক্ষণ করার জন্য কয়েকটি তালিকা পেয়েছি বলেও জানান নির্বাচন কমিশনার।

এসময় মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মাদ মারুফুর রশিদ খান, মাদারীপুর পুলিশ সুপার মো. মাসুদ আলমসহ জেলার বিভিন্ন কর্মকর্তা ও আইন শৃঙ্খলা কর্মকর্তারা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31