ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে নেত্রকোণার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে আগুন দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, ভোর ৫টা ৪ মিনিটে তারা আগুনের খবর পান। তেজগাঁও ফায়ার স্টেশনের ৩টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। একটি বগি থেকে ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
নিতদের লাশ ঢাকা মেডিকেলে নেয়া হয়েছে। তাদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন নাদিরা আক্তার পপি (৩৫) ও তার তিন বছরের শিশু সন্তান ইয়াসিন। তবে অন্য দু’জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/


