ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নেতাকর্মীদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত এবং পুস্পস্তবক অর্পণ করেছেন ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী (সৌরেন)।
বুধবার (১৭ জানুয়ারি) বঙ্গবন্ধুর সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তিনি। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এক বিশেষ দোয়া প্রার্থনা করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর সমাধি (সৌধের) প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন সদ্য নবনির্বাচিত ক্লিন ইমেজের এই সংসদ সদস্য। তিনি নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও সাবেক সিনিয়র সচিব।
এর আগে কয়েকটি বাস ও মাইক্রোবাস যোগে নির্বাচনী এলাকার আওয়ামী লীগ তার অঙ্গসংগঠনের নেতাকর্মীকে সাথে নিয়ে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওয়ানা দেন এমপি সৌরেন। রাত সাড়ে ৮ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
নির্বাচিত এমপি সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী সৌরেন বলেন, আমার ইচ্ছে ছিল আমি নির্বাচিত হওয়ার পর নির্বাচনী এলাকার নেতাকর্মীদের সাথে নিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করবো। তাই সকালে তাদেরকে নিয়ে টুঙ্গিপাড়ায় নামলে এক মিলন মেলায় পরিণত হয়। এ সফরে, তৃণমূলের নেতাকর্মীদের অনেকেই আছেন যারা এই প্রথম টুঙ্গিপাড়ায় এসেছেন। বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে পেরে তারা মহা খুশি। যারা আমার জন্য কাজ করেছেন, যাদের জন্য আমি সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছি, তাদেরকে নিয়ে একসঙ্গে এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে।
তিনি আরও বলেন, এই সফর শুধু বঙ্গবন্ধুর কবর জিয়ারত নয়, দলের নবীন ও প্রবীণ হাজারো নেতাকর্মী বঙ্গবন্ধু সম্পর্কে নতুন কিছু জানতে পেরেছে।
এদিকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবর জিয়ারতের সুযোগ পেয়ে নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছেন নওগাঁ-৩ আসনের তৃণমূলের অনেক প্রবীণ নেতারা। আর সেই আশা পূরণ করায় এমপির এমন মহৎ উদ্যোগের জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।
অনেক নেতা কর্মীরা আবেগ আপ্লুত হয়ে বলেন, এমপি আমাদের নিয়ে না গেলে কখনও এখানে আসার সৌভাগ্য হতো না। তাই খুব আনন্দ লাগছে বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে পেরে। আমরা যার আদর্শে রাজনীতি করি সেই মহান নেতার কবর জিয়ারত অনেক নেতাকর্মীর জন্য সৌভাগ্যের বিষয়। এমপি সৌরেনের কারণে সেই স্বপ্ন আজ আমাদের পূরণ হয়েছে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/


