IMG-LOGO

বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাহুল-প্রিয়াঙ্কা গান্ধীকে ফের আটক‘বন্ধুত্ব চাইলে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে’অবশেষে চারঘাটের নন্দনগাছী ষ্ট্রেশনে থামলো ট্রেনবন্ধ ষ্ট্রেশন চালু ও সংস্কারের উদ্বোধন করলেন সাংসদ চাঁদরাজশাহী বিসিপিএ উদ্যোগে উত্তম কৃষি চর্চা (GAP) বিষয়ক কৃষক প্রশিক্ষননিয়ামতপুরে গ্রাম পুলিশের মাঝে সাইকেল বিতরণসিরাজগঞ্জে বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট: ৮০০০০/-টাকা অর্থদন্ডউপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনাগোমস্তাপুরে দুস্থ ও অসহায়দের মাঝে অনুদানের চেক ও বিশেষ আর্থিক অনুদান বিতরণতানোরে দ্রুত গতিতে চলছে প্রতিমায় রংতুলির কাজ, বরণের অপেক্ষায় পূজারীরাসিরাজগঞ্জে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এর প্রস্তুতিমূলক সভাএকদিনে হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যুশুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে অর্জিত বিশেষ সম্মাননারাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করলেন রাসিক প্রশাসকনিয়ামতপুরে পুকুরে ডুবে তিন বছরের শিশুর মৃত্যুশুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করায় স্বীকৃতি ও পুরস্কার পেয়েছে সিরাজগঞ্জ পৌরসভামাদক সেবনের প্রতিবাদ করায় ইউপি সদস্যের উপর হামলা, মাদক-সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানববন্ধন
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘ইউনিফর্মটা নেমে গেলে বোঝা যাবে জীবন কত কঠিন’

‘ইউনিফর্মটা নেমে গেলে বোঝা যাবে জীবন কত কঠিন’

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান খুবই শক্ত। মাদকের সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় ইতোমধ্যে অনেকের চাকরি চলে গেছে। জীবন কতটা কঠিন শরীর থেকে ইউনিফর্ম নেমে গেলে বুঝা যাবে। মাদককে না বলুন, এর থেকে সবসময় দূরে থাকুন।

সোমবার রাজারবাগ পুলিশ লাইন্সে ডিএমপির বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তেব্য তিনি এ কথা বলেন।

ডিএমপিতে কর্মরত ফোর্সের অসুবিধা ও নানা বিষয়ে তাদের পরামর্শ শুনতে এবং গৃহীত কল্যাণগুলো অবহিত করতে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে করোনাকালীন ফোর্সের কল্যাণ নিশ্চিতকরণে যাবতীয় কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ সম্পর্কে ফোর্সদের অবহিত করা হয়। প্রেজেন্টেশনের মাধ্যমে করোনা পরিস্থিতিতে ফোর্সের ডাইনিং ও ব্যারাক ব্যবস্থা উন্নতিকরণ, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ওষুধ সরবরাহ, প্রয়োজনীয় সংখ্যক স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সরবরাহ, ব্যারাকসহ পুলিশ লাইন্স ও পুলিশের বিভিন্ন অফিসে নিয়মিত জীবাণুনাশক ছিটানোসহ নানা পদক্ষেপের কথা তুলে ধরা হয়।

ডিএমপি কমিশনার বলেন, করোনা প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। ডিএমপির তিন হাজারেরও বেশি সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। ২৪ সদস্য মৃত্যুবরণ করেছেন। করোনায় আক্রান্ত পুলিশ সদস্যকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে দেশের সর্বোচ্চ চিকিৎসাসেবা দেয়া হয়েছে। ফোর্সের চিকিৎসা নিশ্চিত করতে আইজিপির উদ্যোগে একটি বেসরকারি হাসপাতাল সম্পূর্ণ ভাড়া নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

বিশেষ কল্যাণ সভায় ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনাররা, যুগ্ম পুলিশ কমিশনাররা, উপ-পুলিশ কমিশনাররাসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930