IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> জাতীয় >> লিড নিউজ >> তদন্তে ৫০ বছর লাগার কথার ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী আনিসুল হক

তদন্তে ৫০ বছর লাগার কথার ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী আনিসুল হক

ধূমকেতু নিউজ ডেস্ক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার ‘তদন্তে ৫০ বছর লাগা’ নিয়ে তার বক্তব্য ‘ভিন্নভাবে’ উপস্থাপন করা হয়েছে ।

আইনমন্ত্রীর ভাষ্য, গত বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলনে তিনি আসলে ‘সাগর-রুনি হত্যা মামলার প্রকৃত অপরাধী ধরা না পড়া পর্যন্ত তদন্ত চলবে’ বোঝাতে চেয়েছিলেন। আর সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীকে ধরতে প্রয়োজনে ৫০ বছর লাগার কথাটি তিনি ‘আপেক্ষিক অর্থে’ বলেছিলেন।

শুক্রবার সকালে নিজের নির্বাচনি এলাকা আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের বক্তব্যের ব্যাখ্যা এসব ব্যাখ্যা দেন তিনি।

এ সময় আখাউড়া উপাজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজলসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন

এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক হাস্যরস করে সাংবাদিকদের বলেন, ‘আমার দুঃখ হয় এই কারণে যে, আপনাদের জন্য ভালো কথা বললেও সেটাকে আপনারা অন্যভাবে নেন। আমি বলেছি, যারা সত্যিকারের এই অপরাধটা করেছে, তাদেরকে ধরতে সব রকম চেষ্টা করেও যদি সময় লাগে এবং আমি আপেক্ষিকভাবে বলেছি যে, ৫০ বছরও যদি লাগে… কিন্তু যারা এই অপরাধ করেছে, এই খুনটা করেছে, তাদেরকে ধরার জন্য যত সময়ই লাগুক, তাদেরকে আমরা ধরব। এই কথা দিয়ে আপনারা মনে করেছেন যে ৫০ বছর লাগবে।’

এ রকম বিলম্বে অন্য কোনো মামলার তদন্তের নজির আছে কি না- এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, পৃথিবীতে এরকম অনেক মামলা আছে। তিনি জানান, ৪২ বছর পরে যুক্তরাজ্য একটি খুনের মামলার আসামিদের ধরতে পেরেছে। যুক্তরাষ্ট্র কিছু দিন আগে ২৪ বছর পরে একটি খুনের মামলার রহস্য উদঘাটন করেছে।

এর আগে ঢাকা থেকে আন্তঃনগর মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে আইনমন্ত্রী আনিসুল হক সকাল সোয়া দশটায় আখাউড়া রেলস্টেশনে পৌঁছান। এ সময় দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। তিনি ২ দিনের সফরে নিজ নির্বাচনি এলাকায় গেছেন।

মন্ত্রী শুক্রবার বিকালে কসবা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনায় যোগ দেবেন। পরদিন আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নে একটি সেতু উদ্বোধন এবং দলীয় জনসভায় যোগ দেবেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31