IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> জাতীয় >> লিড নিউজ >> আজ মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় মাছ ধরায় নিষেধাজ্ঞা

আজ মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় মাছ ধরায় নিষেধাজ্ঞা

ধূমকেতু নিউজ ডেস্ক : চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ ছয়টি উপকূলীয় এলাকায় সব ধরনের মাছ ধরায় দুই মাসের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চলবে এ কার্যক্রম। নিষেধাজ্ঞায় নৌকা ও জালের মেরামত কাজ সারতে প্রস্তুতি নিচ্ছেন অনেকে।

এ দুই মাস সব ধরনের মাছ ধরা বন্ধের কারণে জেলার প্রায় ৪৩ হাজার জেলে বেকার হয়ে পড়বেন। এ সময়ে জাটকা ধরা থেকে বিরত থাকতে নিবন্ধিত জেলেদের ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত খাদ্যসহায়তা হিসেবে প্রতিমাসে ৪০ কেজি করে চাল দিচ্ছে সরকার। তবে শুধু চাল দিয়ে সংসার চালানো কষ্টের বলে দাবি জেলেদের। তাই খাদ্যসহায়তার পাশাপাশি আর্থিক সহায়তারও দাবি তাদের।

জেলা মৎস্য বিভাগ থেকে জানা গেছে, ইলিশের উৎপাদন বাড়াতে সরকার প্রতিবছর ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস অভয়াশ্রম এলাকায় জাটকাসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করেন। সরকারের এ কর্মসূচি বাস্তবায়নে এরই মধ্যে জেলা ও উপজেলা টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত হয়েছে। পদ্মা-মেঘনা উপকূলীয় জেলেপাড়াগুলোতে জেলেদের অংশগ্রহণে সচেতনতা সভা করা হয়েছে। এরপরও আইন অমান্য করে যেসব জেলে নদীতে মাছ আহরণ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে টাস্কফোর্সে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আনন্দবাজার এলাকার জেলে কামাল হোসেন বলেন, আমরা সরকারি নিষেধাজ্ঞা মানি। কিন্তু সরকারের পক্ষ থেকে যে খাদ্যসহায়তা দেওয়া হয় তাতে সংসার চলে না। এছাড়াও আমরা ঋণের কারণে বেকায়দায় আছি। তাই সরকারি খাদ্য সহযোগিতার পাশাপাশি আর্থিক সহায়তাও আমাগো দরকার।

যদিও জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান বলেন, নিষেধাজ্ঞার দুই মাস জেলেদের ঋণের কিস্তি বন্ধ রাখার জন্য সব এনজিওকে আমরা চিঠি দিবো। এছাড়াও জেলেদের মাঝে খাদ্য হিসেবে চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। আশা করছি এবার আমরা সুফল পাবো।

চাঁদপুর নৌ-পলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, আগামী দুই মাস জাটকা রক্ষায় অভয়াশ্রম বাস্তবায়নে নৌ-পুলিশ কঠোর অবস্থানে থাকবে। দিনে-রাতে ছয়টি করে ১২টি পুলিশের টহল দল কাজ করবে। এছাড়াও আমরা হাইমচর এলাকায় ভ্রাম্যমাণ পুলিশ ফাঁড়ি করে টহল আর জোরদার করবো।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31