IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘জেলা উপজেলাতে হবে নারী হোস্টেল’

‘জেলা উপজেলাতে হবে নারী হোস্টেল’

ধূমকেতু নিউজ ডেস্ক : কর্মজীবী নারীদের জন্য রাজধানীর বাইরে জেলা-উপজেলায়ও নারী হোস্টেল করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৯ ডিসেম্বর) সকালে রোকেয়া পদক -২০২০ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব‌্যে তিনি এ ঘোষণা দেন। গণভবন থেকে অনলাইনে এ অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা। সমাজে বিশেষ অবদান রাখায় এবারও বিশিষ্ট পাঁচ নারীকে রোকেয়া পদক দেওয়া হয়।

এবার বেগম রোকেয়া পদক পেয়েছেন নারী শিক্ষায় প্রফেসর ড. শিরিন আক্তার, পেশাগত উন্নয়নের মাধ্যমে নারীর ক্ষমতায়নের জন্য ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার নাজমা বেগম, মঞ্জুলিকা চাকমা (নারীর আর্থ সামাজিক উন্নয়ন), বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার (নারীর অধিকারে অবদান), সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের জন্য বেগম মুশতারি শফি।

নারী শিক্ষায় বেগম রোকেয়ার অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেছেন, বেগম রোকেয়ার জন্ম না হলে দেশের মুসলিম মেয়েরা পড়ালেখা শিখতে পারতো কিনা সন্দেহ।

শেখ হাসিনা বলেন, ‘সমাজে নারীর সমঅধিকার প্রতিষ্ঠা পেয়েছে বলেই উন্নয়নের পথে এগিয়ে চলছে বাংলাদেশ। তৃণমূল থেকে নারী নেতৃত্ব গড়ে তোলার উদ‌্যোগ নিয়েছে সরকার। নারী শিক্ষা ও কর্মসংস্থানের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আজ সমাজে পরিবর্তন এসেছে। নির্যাতিত মানুষ আইনের আশ্রয় নিতে পারে। আগে এই সুযোগ ছিল না। নারীর ক্ষমতায়ন, নারী জাগরণ, নারীর অধিকার আদায়ে নানাভাবে কাজ করেছেন বঙ্গবন্ধু।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে মেয়েরা অনেক এগিয়ে গেছে। আমরা চাই, আমাদের মেয়েরা আরও এগিয়ে যাক। কারণ বেগম রোকেয়া আমাদের পথ দেখিয়ে গেছেন। একটা সমাজকে যদি উন্নত করতে হয় নারীদের সেভাবে গড়ে তুলতে হবে। আমরা শিক্ষার যেমন গুরুত্ব দিয়েছি। সেই সঙ্গে কর্মসংস্থানের। মেয়েদের সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়ার জন‌্য আমরা ব‌্যাপকভাবে কাজ করছি। জেলা-উপজেলা পর্যায়ে কর্মজীবী নারীদের জন‌্য হোস্টেল করে দেওয়া হবে।’

তিনি বলেন, নারীদের অর্থনৈতিক স্বাধীনতা সবচেয়ে বড় স্বাধীনতা। সেই লক্ষ্যেই নারী উন্নয়ন এবং তৃণমূল পর্যন্ত নারীর ক্ষমতায়নের জন্য কাজ করছে সরকার। এ বছর ৫ নারীকে রোকেয়া পদক দেওয়া হয়েছে।

বক্তব্যের শেষ পর্যায়ে সরকার প্রধান জানান, আজ তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের জন্মদিন। তিনি জন্মদিনে মেয়েকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার জন্য দেশবাসীর কাছে দোয়া চান।

শেখ হাসিনা বলেন, আপনারা জানেন পুতুল অটিস্টিক শিশুদের নিয়ে কাজ করে। সে জাতিসংঘ থেকে এই কাজের স্বীকৃতিও পেয়েছে। আপনারা তার জন্য দোয়া করবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31