IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘দলীয় সিদ্ধান্ত আর নির্বাচন কমিশনের আইন এক নয়’

‘দলীয় সিদ্ধান্ত আর নির্বাচন কমিশনের আইন এক নয়’

ধূমকেতু নিউজ ডেস্ক : নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, দলীয় সিদ্ধান্ত আর নির্বাচন কমিশনের আইন এক না। যেকোনো দলে তাদের নিজস্ব সিদ্ধান্ত বা পলিসি থাকতেই পারে। আমাদের আইনে আত্মীয়-স্বজনের বিষয়ে কোনো বাঁধাধরা নিয়ম নেই।

শনিবার (২০ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসক মিলনায়তনে সিংগাইর ও হরিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সঙ্গে মতবিনিময়ের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ইসি মো. আলমগীর বলেন, আমাদের নির্বাচন কমিশনের আইনে যেকোনো ব্যক্তি যার নির্বাচন করার যোগ্যতা আছে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন। তার জন্য তাকে সেই এলাকার ভোটার হতে হবে। তাছাড়া, ঋণখেলাপি, অপ্রকৃতস্থ কিংবা নাগরিকত্ব না হারানোসহ যেসব শর্ত আছে প্রার্থী হওয়ার সেসব যোগ্যতা থাকতে হবে।

মো. আলমগীর বলেন, উপজেলা পরিষদ নির্বাচন কোনো রাজনৈতিক দলের নির্বাচন নয়। এটি স্থানীয় সরকারের নির্বাচন। আপনারা জানেন, আগেও একসময়ে এই নির্বাচনে যেকেউ অংশগ্রহণ করতে পারতেন। যার জন্য কোনো রাজনৈতিক পরিচয়ের প্রয়োজন হতো না। মাঝে আইনটি পরিবর্তন করা হয়েছিল যাতে রাজনৈতিকভাবে গণতন্ত্রের চর্চা প্রান্তিক পর্যায় থেকে চলে আসে। তবে এখন আইনটি সংশোধন করে আরও সহজ করা হয়েছে। এখন আর রাজনৈতিক দলের পরিচয় প্রয়োজন হবে না।

নির্বাচন অংশগ্রহণমূলক হবে কি-না এ প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, অবশ্যই এই নির্বাচনটি অংশগ্রহণমূলক হচ্ছে কারণ রাজনৈতিক দলের পরিচয় প্রয়োজন নেই বলে অনেকেই প্রার্থী হচ্ছেন। আপনারা এটাও লক্ষ্য করেছেন যে, অনেকে রাজনৈতিকভাবে নির্বাচনে অংশগ্রহণ না করলেও তাদের অনেক সমর্থক বা প্রতিনিধি বিভিন্ন পদে নির্বাচনে অংশ নিচ্ছেন।

ইভিএম প্রসঙ্গে নির্বাচন কমিশনার আলমগীর বলেন, মানিকগঞ্জে ইভিএমেই ভোট হবে। ইভিএমে কোনো ত্রুটি নেই। তবে, যেহেতু এটি একটি মেশিন সেটাতে সাময়িক সমস্যা হতে পারে। ভোটারদের ১০ আঙ্গুলের ছাপ নেয়া হয়েছে, যাতে করে একটি আঙ্গুলের ছাপ মিললেই ভোট প্রদানে কোনো সমস্যা হবে না। সর্বপরি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে কমিশন।

নির্বাচন কমিশনার বলেন, গেল জাতীয় সংসদ নির্বাচন যেভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনও ঠিক তেমনভাবে অনুষ্ঠিত হবে। সকলের স্বতস্ফুর্ত অংশগ্রহণেই একটি গ্রহণ্যযোগ্য নির্বাচন করা হবে।

এ সময় জেলা প্রশাসক রেহেনা আকতার, জেলা নির্বাচন কর্মকর্তা আমিনুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31