IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> জাতীয় >> লিড নিউজ >> প্রথম ধাপের উপজেলায় ভোটগ্রহণ চলছে

প্রথম ধাপের উপজেলায় ভোটগ্রহণ চলছে

ধূমকেতু নিউজ ডেস্ক : চার ধাপের মধ্যে আজ প্রথম ধাপে ১৩৯টি উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

বিএনপিসহ বেশিরভাগ দলের অংশ না নেওয়ায় অনেকটা একপক্ষীয় প্রার্থীদের মধ্যে ভোটগ্রহণ হবে আজ। প্রায় সব উপজেলায় মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ভোটারদের ভোটকেন্দ্রে যেতে আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। অপরদিকে মাঠের বিরোধী দল বিএনপি ও তাদের মিত্র রাজনৈতিক দলগুলো ভোটারদের কেন্দ্রে না যাওয়ার আহবান জানিয়েছে।

বড় দুই দলের বিপরীতমুখী এমন অবস্থানের মধ্যে ভোটারদের নিরাপত্তায় এসব উপজেলায় পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার ও কোস্ট গার্ডের প্রায় দুই লাখ ৬০ হাজার সদস্য মাঠে রয়েছেন। সাধারণ ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ১৭ জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৮-১৯ জন মোতায়েন থাকবেন। আগের নির্বাচনগুলোর তুলনায় এবার ভোটকেন্দ্রে অস্ত্রধারী পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে।

আগের রাতে ব্যালটে সিল মারা ঠেকাতে বেশির ভাগ উপজেলায় আজ সকালে ব্যালট পেপার ভোটকেন্দ্রে পৌঁছানো হবে। ভোটগ্রহণ ঘিরে নির্বাচন কমিশন এমন কঠোর প্রস্তুতি নিয়েছে। তবুও ভোটারদের মধ্যে উৎসবের পাশাপাশি সহিংসতার আশঙ্কাও রয়েছে। নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী ৭০টি উপজেলাকে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে।

ভোটগ্রহণ উপলক্ষ্যে নির্বাচনি প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পাঠিয়েছে। ভোটগ্রহণ উপলক্ষ্যে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

নির্বাচনি এলাকায় পুলিশ, বিজিবি, র‌্যাব ও কোস্ট গার্ডের মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স টহল দিচ্ছে। প্রার্থীরা তাদের পোস্টার সাঁটানোসহ শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়েছেন। পার্বত্য, দুর্গম ও চরাঞ্চল বিবেচনায় ২১ জেলার ৩৮টি উপজেলায় গতকাল ব্যালট পেপার পাঠানো হয়েছে। যে ২২টি উপজেলায় ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে, সেগুলোও কেন্দ্রে পৌঁছেছে। বাকি ৭৯টি উপজেলায় আজ ভোরে ব্যালট পেপার পৌঁছবে। এ নির্বাচনে ৫৭০ জন চেয়ারম্যান, ৬২৫ জন ভাইস চেয়ারম্যান ও ৪৪০ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবমিলিয়ে প্রার্থীর সংখ্যা ১৬৩৫ জন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31