IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘এমপি আনোয়ারুল হত্যাকাণ্ড দুই দেশের কোনো বিষয় নয়’

‘এমপি আনোয়ারুল হত্যাকাণ্ড দুই দেশের কোনো বিষয় নয়’

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম হত্যাকাণ্ডের ঘটনাটি দুই দেশের কোনো বিষয় নয় বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ। এ হত্যাকাণ্ডকে দুঃখজনক উল্লেখ করে তিনি এটিকে পরিকল্পিত বলে জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আনোয়ারুল আজীমের হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক, মর্মান্তিক ও অনভিপ্রেত। যে ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, কলকাতা পুলিশ সেখানে প্রবেশ করেছিল। হত্যাকাণ্ডের মূলহোতা কয়েকজনকে সেখানকার পুলিশ গ্রেফতার করেছে।

বুধবার (২২ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) একটি কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কীভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সে বিষয়ে তদন্ত চলছে জানিয়ে তিনি বলেন, এ নিয়ে বিস্তারিত আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলবে। আমরা আমাদের মিশনের মাধ্যমে খবর রাখছি এবং মিশন কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও খোঁজ রাখছে।

এর আগে এমপি আনোয়ারুল আজীম ভারতে গিয়ে চারদিন ধরে নিখোঁজ বলে গত রোববার (১৯ মে) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) জানায় তার পরিবার। পরিবারের পক্ষ থেকে ডিবিকে ওইদিন জানানো হয়, চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পর বৃহস্পতিবার (১৬ মে) থেকে এমপি আনোয়ারুলের সঙ্গে স্বজনদের যোগাযোগ বিচ্ছিন্ন। এ নিয়ে তারা ডিবি কার্যালয়ে গিয়ে উদ্বেগের কথা জানান।

এর মধ্যেই বুধবার (২২ মে) দুপুরের দিকে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে কলকাতার একটি ফ্ল্যাটে এমপি আনোয়ারুল আজীম খুন হওয়ার খবর প্রকাশ করা হয়। তবে তার মরদেহ উদ্ধারের বিষয়টি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

সম্প্রতি জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ‘ডয়েচে ভেলে’-তে জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষীদের নিয়ে প্রকাশিত একটি নেতিবাচক ডকুমেন্টারির ব্যাপারে জানতে চাইলে ড. হাছান বলেন, আমি এখনো এটি দেখিনি। আমি নিজে না দেখে এ বিষয়ে কিছু বলতে পারবো না। আমাকে আগে দেখতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই অনুষ্ঠানের উদ্বোধনীতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি অ্যাফেয়ার্সের প্রিন্সিপাল কো-অর্ডিনেটর মো. আখতার হোসাইন, ইনফ্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানির সিইও মো. আলমগীর মোর্শেদ, বাংলাদেশ সোলার রিনিওবেল এনার্জি অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. নুরুল আকতার এবং এসআরইডিএ’র চেয়ারম্যান মুনিরা সুলতানা।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্সের সাবেক পরিচালক খন্দকার মোর্শেদ মিল্লাত। এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এনার্জি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক নাসিফ শামস এবং ধন্যবাদ জানান গ্রিন টেক ফাউন্ডেশনের সিইও লুৎফর রহমান।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31