IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে’

‘বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে’

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের কারণে ২০০১ সালের নির্বাচিত আওয়ামী লীগ সরকার গঠন করতে পারেনি এমন অভিযোগ করে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, আমাদের দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৭ জুন) সচিবালয়ে শুদ্ধাচার পুরস্কার প্রদান ও এপিএ চুক্তি সই অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। এখনো বলা হচ্ছে দুর্নীতিগ্রস্ত দেশ, আমাদের দেশটি তলিয়ে যাচ্ছে। আমরা প্রকৃতপক্ষে এগিয়ে যাচ্ছি, সেটি দেখানো হচ্ছে না। শুধু বলা হচ্ছে বাংলাদেশ দুর্নীতিতে এখনো আগের চেয়ে খারাপ অবস্থায়। যাইহোক এগুলো আন্তর্জাতিক ষড়যন্ত্র।

তিনি বলেন, বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অবস্থান এমন একটা জায়গায়.., আমাদের এই এলাকার প্রতি অনেক পরাশক্তির লোলুপ দৃষ্টি। যুক্তরাষ্ট্র চায় এখানে ঘাঁটি করে চীনকে তারা কবজা করবে বা ভারতকে কবজা করবে এবং চীন চায় তারা একইভাবে ভারতকে কবজা করবে আমাদের এখানে ঘাঁটি করে।

তিনি আরও বলেন, বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে আমাদের বিরুদ্ধে। তাই আমার মনে হয় আমরা এদিকে লক্ষ্য না রেখে, দেশকে এগিয়ে নিয়ে যাবো। আমাদের সবার দেশের প্রতি ভালোবাসা থাকবে, দেশপ্রেম থাকবে। আমাদের অনেক সোনালী অতীত আছে। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। ভাষার জন্য এ দেশের সন্তানরা বুকের তাজা রক্তা রাস্তায় ঢেলে দিয়েছিলো। আমরা সেই জাতি। আমরা গর্বিত জাতি। আমরা কারও কাছে মাথানত করবো না।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, আপনারা দেখেন আমাদের নেত্রী কত সাহসের সঙ্গে দেশ পরিচালনা করছেন। আপনাদের অনেকের মনে আছে ১৯৯৬ সালে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর, বলা হচ্ছিল বাংলাদেশ গ্যাসের ওপর ভাসছে। এই গ্যাস দখলে নেওয়ার জন্য পরাশক্তিগুলো প্রতিযোগিতায় নেমেছিল। স্বয়ং আমেরিকান প্রেসিডেন্ট বিল ক্লিনটন সরাসরি বাংলাদেশে চলে এসেছিলো।

তিনি বলেন, আমার মনে আছে আমি অনুষ্ঠানটি দেখেছিলাম, সম্প্রচার করা হয়েছিলো। সেখানে আমার নেত্রী বলেছিলেন আমার দেশের মানুষের জন্য ৫০ বছরের গ্যাস মজুদ আছে, এই জিনিসটা নিশ্চিত হওয়ার পর চিন্তা করবো আমাদের গ্যাস রপ্তানি করবো কি করবো না।

‘একটি কথার কারণে এরপর আমরা ক্ষমতায় আসতে পারিনি। এই পরাশক্তি বিভিন্ন কলকাঠি নেড়ে আমাদের ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করেছে এবং তাদের সেই প্রচেষ্টা সেদিন সফল হয়েছিলো। এরপর যাইহোক দেশের মানুষ সব বোঝার পর পর্যায়ক্রমে আমাদের প্রধানমন্ত্রী চারবার দায়িত্ব পালন করছেন’ বলেন কর্মংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম।

তিনি বলেন, ফখরুল সাহেবরা এখনো বলেন পাকিস্তান আমলেই ভালো ছিলো। যে পাকিস্তান আমলের অস্তিত্ব নেই, দেউলিয়া হয়ে যাচ্ছে, ওখানে মানুষ বসবাস করতে পারছে না। ওখানে বিদ্যুৎ নেই, গ্যাস নেই, খাবার নেই। তাদের কোনো স্বস্তি নেই। মারামারি, খুনাখুনি, তাদের ষড়যন্ত্র, রাজনৈতিক দ্বন্দ্ব সে হিসেবে আমরা ইনশাআল্লাহ স্বর্গে আছি তাদের তুলনায়। কিন্তু তারা বলে পাকিস্তনই ভালো ছিলো।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31