IMG-LOGO

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ সংবাদ প্রকাশের প্রতিবাদরহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে অভিভাবক সমাবেশবাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতপার্কে পরকীয়া প্রেমিক যুগলের বিষপান, হাসপাতালে ভর্তিনিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধনচলনবিল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দূষণ রোধে ডাস্টবিন সরবরাহহারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন আরএমপি পুলিশ কমিশনারনিয়ামতপুরে ছেলের বিরুদ্ধে মায়ের গলায় ছুরি ধরে হত্যা চেষ্টার অভিযোগরাণীনগরে ২লাখ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুরে ভস্মিভূতপুঠিয়ায় মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানফুলবাড়ী নির্বাচন অফিসে টাকা ছাড়া সেবা মেলে না, অভিযোগরাণীনগরে প্রবাসীর বাড়ীতে আগুনে ২লাখ টাকার মালামাল ভস্মিভূতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ: স্বরাষ্ট্রমন্ত্রী
Home >> জাতীয় >> বিশেষ নিউজ >> সারাদেশে আনন্দ উল্লাস

সারাদেশে আনন্দ উল্লাস

সারাদেশে আনন্দ উল্লাস

ধূমকেতু নিউজ ডেস্ক : বেলা ৩টা। সেনাপ্রধানের ভাষণের অপেক্ষা না করেই বেরিয়ে আসতে শুরু করে ছাত্র-জনতা। প্রতিটি গলির মুখ থেকে খন্ড খন্ড মিছিল। ছোট শিশু। কলেজ ড্রেস পড়া বালিকা। কপালে পতাকা বাঁধা তরুণ। সাদা চুলে মেহেদি পড়া বৃদ্ধ। একে একে সেই মিছিলে শরিক হচ্ছেন সবাই। গন্তব্য মিরপুর ১০ নম্বর গোলচক্কর।

মিরপুর ১, ২, ১১, ১২, ১৪ সব পথ আজ মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল এক পথে। সেই পথে আনন্দে উদ্বেলিত জনতার মুখ, সেই মুখে বিজয়ের স্লোগান। ভুয়া, ভুয়া ..! এই স্লোগান ভোটের অধিকার ফিরে পাওয়ার। এই স্লোগান একজন স্বৈরাচারের পতনের স্লোগান। এই স্লোগান আন্দোলনে নিহত শিক্ষার্থীর রক্তের বদলা নেওয়ার স্লোগান। এই স্লোগান একটি বৈষম্যমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার স্লোগান।

মায়ের হাত ধরে মিছিলে আসা ছোট্ট আসওয়াদ জানায়, সে খুব খুশি। খুনি সরকারের পতন হয়েছে। তার হাতে বাংলাদেশের পতাকা। কেবল ১৬ পেরুনো এক কিশোর জানাল, সে মুক্তিযুদ্ধের গল্প শুনেছে দাদার মুখে। ১৬ ডিসেম্বর বিজয়ের আনন্দের কথা শুনেছে। সে মুক্তিযুদ্ধ দেখেনি। বিজয়ের আনন্দ কেমন ছিল জানে না। তার মনে হচ্ছে, এই আনন্দ সেই মুক্তিযুদ্ধের বিজয়ের আনন্দের মতন। সে স্বাধীনতা যুদ্ধ বিজয়ের আনন্দ লাভ করছে।

মিছিলে স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র। মিছিলে নানা পেশাজীবী। কেউ রিকশাচালক, কেউ মুদি দোকানদার, কেউ স্কুলের শিক্ষক, কেউ ব্যবসায়ী, কেউ গার্মেন্টস কর্মী। সবার চোখেমুখে বিজয়ের আনন্দ।

রূপনগর আবাসিক এলাকা থেকে মিছিলে যোগ দেওয়া এক গার্মেন্টস কর্মী জানান, তিনি গত ১০ বছর ধরে ভোট দিতে পারেন না। এবার ভোট দিতে পারবেন। এটাই তার আনন্দের কারণ।

বেসরকারি কোম্পানির চাকরিজীবী আবদুল হান্নান জানান, শিক্ষার্থীর রক্তে রঞ্জিত খুনি সরকারের পতন হয়েছে। এটাই তার আনন্দ। তিনি আশা করছেন প্রতিটি হত্যার সুষ্ঠু তদন্ত হবে। ন্যায়বিচার পাবে দেশবাসী।

রিকশাচালক জলিল মিয়া উচ্চৈঃস্বরে জানাল, যারা দুর্নীতি করে কোটি কোটি টাকার সম্পদ করেছে। সব দুর্নীতিবাজের বিচার চায় সে। তাতেই সে খুশি।

মিছিলে এক দল তরুণ গোলাপ নিয়ে এলো। তারা উদ্বেলিত জনতার হাতে হাতে তুলে দিল সেই গোলাপ। আরেক দল তরুণ মুখে ফুঁ দিয়ে রঙিন ধোঁয়া উড়িয়ে দিচ্ছিল আকাশে। কেউ রিকশায়, কেউ মোটরসাইকেলে, কেউ সিএনজিতে, কেউ প্রাইভেট কারে, কেউ পায়ে হেঁটে- সবাই রাজপথ ধরে ঘুরছিল। কখনো ২ নম্বর, কখনো ১০ নম্বর, কখনো পূরবী, কখনো মিরপুর ১২, পুরো সড়ক লোকে লোকারণ্য। বিজয়ের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য বাসাবাড়িতে কেউ নেই। বাসাবাড়িতে তখন কেউ ছিল না..।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031