IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> জাতীয় >> টপ নিউজ >> দুদকের জালে ৮০ প্রভাবশালী

দুদকের জালে ৮০ প্রভাবশালী

ধূমকেতু নিউজ ডেস্ক : বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ৮০ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পেয়েছে দুদক, অনুসন্ধান শুরু।

রেল, বিদ্যুৎ, সিভিল এভিয়েশন, ব্যাংক, পাঁচ তারকা হোটেল এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সাবেক-বর্তমান অন্তত ৮০জন প্রতিষ্ঠান প্রধান ও প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন-দুদক। যাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অর্থ পাচার, অবৈধ সম্পদসহ বিভিন্ন দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছে সংস্থাটি।

রেলওয়ের সবচেয়ে বড় কর্তা শামসুজ্জামান। ইন্দোনেশিয়া থেকে দুশো কোচ কেনাকেটায় লোকাল এজেন্টের কাছ থেকে নেন বিপুল পরিমাণ ঘুষ। পরে তা পাচার করেন লন্ডনে। রেলওয়ের মহাপরিচালকের বিরুদ্ধে গুরুতর এই অভিযোগ আসে দুদকে। যাচাই শেষে অনুসন্ধানে নামে সংস্থাটির মানি লন্ডারিং ইউনিট। এরইমধ্যে তার সম্পর্কে বেশকিছু গোয়েন্দা তথ্য পেয়েছে দুদক।
অস্তিত্ব সংকটে বেলকুচির ঐতিহ্যবাহী তাঁত শিল্প ≣ জলাশয়-খাল ভরাট করে, গাছপালা কেটে কুটে উদ্ভিদ-প্রাণীকুল মোচড়ামুচড়ি শেষ হলে মরুভূমির মধ্যে বসে বসে টাকা চিবায়েন ≣ [১] রাজধানীতে জীবাণুনাশক ওষুধ ছিটাচ্ছে পুলিশ

সদ্য অবসরে যাওয়া রেলের অতিরিক্ত মহাপরিচালক মিয়া জাহানের বিরুদ্ধেও ক্যাটারিং বানিজ্যের অভিযোগ অনুসন্ধান চলছে। এছাড়া রেলের সাবেক-বর্তমান বিশ ঊর্ধতন কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান করছে সংস্থাটি।

শুধু রেলওয়ে নয়, বিভিন্ন সেবা সংস্থা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের অন্তত ৮০জনের বিরুদ্ধে গোপনে অনুসন্ধান করছে দুদক।

নথিপত্র বলছে, দুদকের অনুসন্ধানের জালে রয়েছেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্য পুস্তক বোর্ড-এনসিটিবির চেয়ারম্যান নারায়ণচন্দ্র সাহা, ডিএমপির ডেপুটি কমিশনার আনিসুর রহমান ও তার স্ত্রী সাবেক সংসদ সদস্য ফাতেমাতুজ জোহরা, রপ্তানী প্রক্রিয়াজাতকরণ অঞ্চল বেপজা’র সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুর রহমান খান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান খালেদ মাহমুদ, ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান জয়নুল হক শিকদার, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শামস-উল ইসলাম, সিভিল এভিয়েশন অথিরিটির সাবেক চেয়ারম্যান নাঈম হাসান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক অতিরিক্ত সচিব আ শ ম ইমদাদুদ দস্তগীর, পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেম, ঢাকা রিজেন্সি হোটেলের চেয়ারম্যান মুসলেহ উদ্দিন আহমেদ, পরিচালক আরিফ মোতাহার, হোটেল লা মেরিডিয়ানের মালিক আমিন আহমেদ ভুইয়াসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান এবং উচ্চ পর্যায়ের অন্তত ৮০জন।

ক্ষমতার অপব্যবহার, অর্থপাচারসহ প্রভাবশালী এসব ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন ধরণের দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলছে। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, এটা সত্য যে আমরা ৭০ থেকে ৮০ জন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান করছি। যেই অপরাধ করুক না কেন আমাদের অনুসন্ধানে যদি কোনভাবে প্রমাণিত হয় তবে আমরা তাদের বিরুদ্ধে মামলা করবো এবং প্রয়োজনীয় যত ব্যবস্থা আছে তা নেব।

এদিকে অনুসন্ধানের জালে থাকা যেসব প্রভাবশালী ব্যক্তির ফাইল এতোদিন নিষ্ক্রিয় ছিলো, তাও সচলের উদ্যোগ নিয়েছে দুদক।

ডিবিসি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31