IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘আরও ১০০টি গ্যাসকূপ খনন করা হবে’

‘আরও ১০০টি গ্যাসকূপ খনন করা হবে’

ধূমকেতু নিউজ ডেস্ক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, আগামী ২০২৫ সালের মধ্যে আরও ৩৫টি ও ২০২৫-২৮ সালের পরিকল্পনায় সবমিলিয়ে ১০০টি গ্যাসকূপ খনন করা হবে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সচিবালয়ে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতায় জ্বালানির বিশ্ববাজারে সৃষ্ট অস্থিরতা নিয়ে জ্বালানি মন্ত্রণালয় সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানিয়ে উপদেষ্টা বলেন, ২০২৫ সালের মধ্যে আরও ৩৫টি গ্যাসকূপ খনন করা হবে। এর মধ্যে ১১ টি খনন করবে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। বাকি ২৪টি হবে উন্মুক্ত দরপত্রের ভিত্তিতে। এছাড়া ২০২৫-২৮ সালের পরিকল্পনায় সবমিলিয়ে ১০০টি কূপ খনন করা হবে বলে জানান মুহাম্মদ ফাওজুল কবির। তিনি বলেন, এর মধ্যে মোট ৪৩টি খনন করবে বাপেক্স।

কূপ খনন ও অনুসন্ধান সহজ হলে জ্বালানি সংকট কেটে যাবে জানিয়ে তিনি আরও বলেন, প্রকল্পের মেয়াদ বাড়ানোর পক্ষে না জ্বালানি মন্ত্রণালয়। সময়ের মধ্যে প্রকল্প শেষ করতে না পারলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
প্রকল্পের মেয়াদ বৃদ্ধি প্রসঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা বলেন, সব জায়গা থেকে ফাইল আসে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করতে হবে, ব্যয় বাড়াতে হবে। আমরা এগুলো আর করছি না। এগুলো আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। পরিকল্পনা কমিশনের পরিপত্রে বলা আছে- প্রথমবার এতদিন (মেয়াদ বৃদ্ধি) করা যাবে, দ্বিতীয়বার এতদিন করা যাবে। এটা সবার মাথায় ঢুকে গেছে যে, প্রকল্পটা আমি দিয়েছি ঠিকই, প্রকল্পের মেয়াদ চার বছর, এরপর আমি আরও দেড় বছর বাড়াবো।

ফাওজুল কবির খান বলেন, একনেকের পরিপত্রে যদি ওটা (মেয়াদ বৃদ্ধির সুযোগ) থাকেও এখন কিন্তু আমরা আর সময় বৃদ্ধি, মূল্যবৃদ্ধির প্রস্তাব অনুমোদন করছি না। যারা প্রকল্পের মূল্য ঠিক করতে পারবেন না, পরে এসে বলবেন আমার মূল্য বেড়ে গেছে, এটা হবে না। যারা নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করতে ব্যর্থ হবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31