IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলীমহাদেবপুরে জাহাঙ্গীরপুর সরকারি কলেজে নবীন বরণআমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> জাতীয় >> ২৮ সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার

২৮ সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার

ধূমকেতু নিউজ ডেস্ক : জুলাই-আগস্ট গণহত্যার পক্ষে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে উস্কানি দিয়েছেন এমন ২৮ জন সাংবাদিকের তালিকা করেছে সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে উপসচিব মো. মাসুদ খাঁন স্বাক্ষরিত একটি তালিকাতে এসব সাংবাদিকদের নাম উল্লেখ করা হয়েছে।

তালিকায় যেসব সাংবাদিকের নাম আছে তারা হলেন- বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, ডিবিসি নিউজের হেড অব নিউজ জায়েদুল হাসান পিন্টু, এবিএন নিউজ টুয়েন্টিফোরের সম্পাদক সুভাষ সিংহ রায়, কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী, এটিএন নিউজের জ. ই. মামুন, বাংলা ইনসাইডারের সৈয়দ বোরহান কবীর, বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি ও নয়াদিল্লীর সাবেক প্রেস মিনিস্টার শাবান মাহমুদ।

বাংলাদেশ প্রতিদিনের সিটি এডিটর মির্জা মেহেদী তমাল, বাংলাদেশ প্রতিদিনের চিফ রিপোর্টার জুলকারনাইন রনো, দৈনিক সমকালের সম্পাদক আলমগীর হোসেন, বাসসের সাবেক প্রধান প্রতিবেদক মধু সুদন মন্ডল, ডিবিসি নিউজের প্রধান প্রতিবেদক মাসুদ আইয়ুব কার্জন, আমাদের সময়ের নির্বাহী সম্পাদক মইনুল ইসলাম, সাংবাদিক ফরাজী আজমল হোসেন, বৈশাখী টেলিভিশনের সাবেক হেড অব নিউজ অশোক চৌধুরী, ইডি’র এক্সিকিউটিভ এডিটর রাহুল রাহা, ডেইলী সানের সম্পাদক রেজাউল করিম লোটাস, নিউজ টুয়েন্টিফোরের ডেপুটি চিফ নিউজ এডিটর ও হেড অব ডিজিটাল আশিকুর রহমান শ্রাবণ।

যুগান্তরের সাবেক বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, স্বদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক রফিকুল ইসলাম রতন, দৈনিক মুখপাত্রের সম্পাদক শেখ জামাল হোসেন, ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি আদিত্য আরাফাত, এটিএন নিউজের বিশেষ প্রতিনিধি তাওহিদুল ইসলাম সৌরভ, যুগান্তরের বিশেষ প্রতিনিধি শেখ মামুনুর রশীদ, সাংবাদিক শ্যামল সরকার, দৈনিক ইত্তেফাকের নগর সম্পাদক আবুল খায়ের, দৈনিক কালবেলার সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মা।

এইসব সাংবাদিকের বিরুদ্ধে গত ১৫ বছর আওয়ামী সরকারের দালাল হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে। তারা সরকারি ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিশাল সম্পদের পাহাড় গড়ে তোলেন।

সম্প্রতি তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদের পক্ষে যেসব সাংবাদিক গণহত্যায় উসকানি দিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোটাবিরোধী আন্দোলন ও বৈষম্যবিরোধী আন্দোলন চলকালীন সাংবাদিকতার ন্যায়-নীতির তোয়াক্কা না করে এসব সাংবাদিক দেশের শীর্ষ গণমাধ্যমকে আন্দোলনরত দেশের ছাত্র-জনতার বিরুদ্ধে ব্যবহার করে অপপ্রচারের লিপ্ত ছিলেন। তারা সরকারের গণহত্যাকে বৈধতা দেয়ার জন্য প্রচারণাও চালান।

জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, দেশ ও জনগণের বিরুদ্ধে গিয়ে যারা ফ্যাসিবাদের পক্ষ নিয়েছেন, তারা সাংবাদিক হতে পারেন না। আন্দোলনে গুলি চালাতে যারা টকশোতে বক্তব্য দিয়েছেন, আন্দোলনকারীদের উপহাস করেছেন তারা সাংবাদিক নন। তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31