IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার অভিযান আরও জোরদারের সিদ্ধান্ত’

‘আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার অভিযান আরও জোরদারের সিদ্ধান্ত’

ধূমকেতু নিউজ ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের নানা অপতৎপরতার পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার অভিযান আরও জোরদার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে এ কথা জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ব্রিফিংয়ের সময় তিনি নিজেও আসিফ মাহমুদের সঙ্গে উপস্থিত ছিলেন।

এসময় আসিফ মাহমুদ বলেন, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সামনে যে ইভেন্টগুলো আছে, সেগুলো সুষ্ঠুভাবে ও শৃঙ্খলা বজায় রেখে শেষ করা যায়, সেই বিষয়ে আলোচনা হয়েছে। ভালো আলোচনা হয়েছে, আশা করি সামনের ইভেন্টগুলো খুব শান্তিপূর্ণভাবে করা যাবে।

তিনি আরও বলেন, গত কয়েকদিন ধরে কিছু অ্যাক্টিভিটি লক্ষ্য করছি। তার ভিত্তিতে সারাদেশে গ্রেপ্তার অভিযান আরও জোরদার করার সিদ্ধান্ত হয়েছে। এর ফলাফল হয়ত শিগগিরই দেখতে পাবেন।

আসিফ মাহমুদ আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের যারা বাইরে আছেন, তারা এখনও নানাভাবে ভিন্ন গোষ্ঠীকে উসকে দেয়ার চেষ্টা করছেন, ফান্ডিং করছেন এবং মিছিল করার চেষ্টা করছেন। গতকালও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত, তাদের বিরুদ্ধে মামলা রয়েছে এবং সুস্পষ্ট অভিযোগও রয়েছে, তাদের গ্রেপ্তার করা হবে।

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ফিরে আসা প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, গতকাল যে ছবি পেয়েছি, তার সত্যতা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। আমাদের গোয়েন্দা সংস্থা থেকে তথ্য এসেছে, এটি পুরনো ছবি অথবা সেখানে যে ‘ছাত্রলীগ’ লেখা ছিল তা এডিট করা হয়েছে।

তিনি বলেন, আমরা দেখেছি যে তারা (আওয়ামী লীগ ও ছাত্রলীগ) আগামীকাল কর্মসূচি ঘোষণা করেছে। এর আগে বিভিন্ন সময় কর্মসূচি ঘোষণা করলেও সেগুলো বাস্তবায়িত হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে সতর্ক রয়েছে।

এক প্রশ্নের জবাবে, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগ যেকোনো সময় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, সেই সম্ভাবনা রয়েছে, যতক্ষণ না তারা পুরোপুরি এলিমিনেটেড (নিষ্ক্রিয়) না হয়।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31