IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> জাতীয় >> লিড নিউজ >> আজ ‘মার্চ ফর ইউনিটি’

আজ ‘মার্চ ফর ইউনিটি’

মার্চ ফর ইউনিটি

মার্চ ফর ইউনিটি।

ধূমকেতু নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের কর্মসূচির বদলে মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচির ঘোষণা এলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। সোমবার (৩০ ডিসেম্বর) রাত দেড়টার দিকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় সংগঠনটি।

এতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ছাত্র-জনতা এই সময়পোযোগী উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ ৩১ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে জানানো হয়, হাজারো শহীদ ও আহতযোদ্ধাদের আত্মত্যাগের স্বীকৃতি ও জন-আকাঙ্ক্ষার দলিলস্বরূপ “জুলাইয়ের ঘোষণাপত্র” অত্যাবশ্যক ছিলো। এই ঘোষণাপত্র প্রণয়নের ঐতিহাসিক দায় জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর বর্তায়। নানা প্রতিকূলতা সত্ত্বেও আমরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশের ছাত্র-জনতার পক্ষে এই এঁতিহাসিক ঘোষণাপত্রের প্রণয়ন ও ঘোষণার দায়িত্ব গ্রহণ করেছিলাম।

আমাদের উদ্যোগের ধারাবাহিকতায় বাংলাদেশের আপামর ছাত্র-জনতার মধ্যে স্বতঃস্কূর্ত ও ইতিবাচকসাড়া সঞ্চারিত হয়েছে। এমতাবস্থায় ছাত্র- জনতার আহবানে রাষ্ট্রীয় পর্যায় থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে বাংলাদেশের আপামর জনসাধারণের প্রতি আমাদের উদাত্ত আহ্বান- আপনারা যে উদ্দীপনায় সংগঠিত হয়েছেন, তার ধারাবাহিকতা বজায় রেখে আগামীকালের কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন।

বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের কর্মসূচি আগের সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবারই করার ঘোষণাা দেন মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দেওয়ার পরও সোমবার গভীর রাতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের পূর্বঘোষিত ৩১ ডিসেম্বরের কর্মসূচি পালনের সিদ্ধান্ত জানিয়ে মিছিল করেছে।

এর আগে রাত ১টার দিকে ঢাকার বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে ৩১ ডিসেম্বরেই কর্মসূচি পালনের ঘোষণা দেন তাদের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের কর্মসূচি অনুষ্ঠিত হবে। তবে ঘোষণাপত্র কীভাবে দেওয়া হবে, তা জানানো হবে মঙ্গলবার বিকেলে।” এরপর বিজ্ঞপ্তি দিয়ে তারা জানায়, কর্মসূচির নাম হবে মার্চ ফর ইউনিটি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী সদস্য শাহাদাদ হোসেন শাওন বলেন, “আমাদের সমাবেশ হবে। সরকার জুলাই গনঅভ্যুত্থানের যে ঘোষণাপত্র প্রকাশের কথা বলেছে, সেখান থেকে সরকার যেন সরে না আসে, সে বিষয়ে হুঁশিয়ার করতে আমাদের কর্মসূচি অনুষ্ঠিত হবে।”

“এরই মধ্যে সারা দেশ থেকে ঢাকার পথে লোকজন রওনা হয়েছে,” বলেন তিনি।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করবে। এই সমাবেশ থেকে তাদের জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করার কথা ছিল।

এর আগে স্লোগান স্লোগানে মুখর হয়ে উঠে বাংলামোটরের কার্যালয়। সেখানে সমাবেশ করার ঘোষণা দেওয়ার পর মিছিল নিয়ে তারা শহীদ মিনারে যায়। শহীদ মিনারে অবস্থান নিয়েছেন ছাত্ররা।

সোমবার রাত সাড়ে ১২টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ের সামনে স্লোগান দিতে দেখা যায় কয়েকশ শিক্ষার্থীকে। ‘সিদ্ধান্ত কে দেবে, বিপ্লবী না সরকার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’ এই ধরনের স্লোগান শোনা যায় তাদের মুখে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে সোমবার রাতে ঘোষণা আসে উদ্ভূত পরিস্থিতি নিয়ে তারা রাত ১২টায় ব্রিফ করা হবে। সেখান থেকে আব্দুল হান্নান মাসউদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের কর্মসূচি অনুষ্ঠিত হবে। তবে ঘোষণাপত্র কীভাবে দেওয়া হবে, তা জানানো হবে মঙ্গলবার বিকেলে।

এর আগে শনিবার ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কের ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড় শুরু হয়। শেষপর্যন্ত জানা যায়, তারা ৩১ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণপত্র প্রকাশ করবে এদিন। এ নিয়ে জোর আলোচনার মধ্যেই রবিবার অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ঘোষণা আসে, সরকারই জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করবে।

এরপরই বলাবলি শুরু হয়, বৈষম্যবিরোধীরা তাদের ৩১ ডিসেম্বরের কর্মসূচি প্রত্যাহার করে নিচ্ছে। তবে এই ব্যানারের শিক্ষার্থীরা সেটি প্রত্যাখ্যান করায় উদ্ভূত পরিস্থিতিতে সিদ্ধান্ত জানাতে রাত ১২টায় ব্রিফ করার ঘোষণা আসে।

এদিকে সোমবার অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যে এ ঘোষণাপত্র প্রকাশ করা হবে।

সোমবার (৩০ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে এক জরুরি সংবাদ ব্রিফ্রিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, ‘‘জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদবিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এ ঘোষণাপত্রটি গৃহীত হবে।’’

শফিকুল আলম জানান, গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ অংশগ্রহণকারী সব শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। এতে জুলাই গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিত, ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে।

‘‘আমরা আশা করছি, সবার অংশগ্রহণের মাধ্যমে কিছুদিনের মধ্যেই সর্বসম্মতিক্রমে এ ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে।’’

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31